শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে সফরে কোচ পরিবর্তন করছে ভারত!

স্পোর্টস ডেস্ক : টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ হারের দুঃস্মৃতি নিয়ে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রধান কোচ গৌতম গম্ভীরকে সাথে পাচ্ছে না ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার পরিবর্তে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ।

২০২৪ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজে দলের সঙ্গে থাকছেন না গম্ভীর। এদিকে, এর আগে রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদেও একাধিকবার অন্তর্বর্তী কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন লক্ষ্মণ। জিম্বাবুয়ে সফরে লক্ষ্মণের সামনে বড় চ্যালেঞ্জ ছয় ম্যাচের হার কাটিয়ে দলকে জয়ের পথে ফেরানো। 

সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় বোর্ড। পাশাপাশি দল থেকেও বাদ পড়েন তিনি। তার বদলে নেতৃত্বের আসনে বসেন শ্রেয়াস আইয়ার। 

তবে অধিনায়কত্বের শুরুটা একদমই ভালো হয়নি তার। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের সিরিজে একটিতেও জয় পায়নি ভারত। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টানা দুটি সিরিজে হোয়াইটওয়াশ দেখতে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিকে, ২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতের প্রধান কোচ হওয়ার আলোচনায় ছিলেন ভিভিএস লক্ষ্মণ। তবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত সেই দায়িত্ব পান গৌতম গম্ভীর।

  • সর্বশেষ