শিরোনাম
◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও) ◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও) ◈ দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না, আ.লীগ নেতাদের প্রার্থিতা ঠেকানোর সুযোগ নেই: ইসি ◈ কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ◈ পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গ: হাসিনার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ◈ চাপের মুখে মোদি সরকার: ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইবা‌রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব খেলা অপ্রত্যাশিত, বল‌লেন আ‌মির জাঙ্গু

স্পোর্টস ডেস্ক : ও‌য়েস্ট ইন্ডি‌জের একটা সময় ওয়ানডে ক্রিকেটে  একচেটিয়া দাপট ছিলো। প্রথম দুই বিশ্বকাপের টানা চ্যাম্পিয়ন ছিল তারা। তবে কালের পরিক্রমায় কমেছে ঐশ্বর্য। অবস্থা এখন এমন যে, সর্বশেষ বিশ্বকাপে অংশই নিতে পারেনি দলটি। এমনকি এবারের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য আইসিসির ঘোষিত নতুন ফরম্যাটে বিশ্বকাপ খেলতে বাছাইপর্বে অংশ নিতে হতে পারে। এমন পরিস্থিতিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাছাইপর্ব খেলাকে অপ্রত্যাশিত বলে মনে করছেন ক্যারিবীয় ব্যাটার আমির জাঙ্গু।

প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের কাছে সিরিজ খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও অনেকটাই কঠিন হয়ে গেছে ক্যারিবীয়দের জন্য। এমন পরিস্থিতিতে দলের সামর্থ্যের ওপর আস্থা রাখলেও ব্যাটিং ব্যর্থতাকেই সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন ক্যারিবীয় ব্যাটার আমির জাঙ্গু।

ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আমির জাঙ্গু। তার ইনিংসে ভর করে দল ১৮৮ রান তুললেও সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়েই হতাশা প্রকাশ করেন এই ব্যাটার।

জাঙ্গু বলেন, এই দলে এখন যে মানের খেলোয়াড় রয়েছে, তাতে আমাদের আসলে বাছাইপর্ব খেলার কথা নয়। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখন এই অবস্থায় আছি। আমাদের ড্রেসিংরুমে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। বোলাররা ভালো করছে, তরুণ ভিতেল লজও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এখন আমাদের সঠিকভাবে খেলতে হবে এবং জয় নিশ্চিত করতে হবে।
ব্যাটিং ব্যর্থতার কারণও স্পষ্ট করে তুলে ধরেন জাঙ্গু।

তার ভাষায়, 'টানা তিনটি ম্যাচে আমরা পঞ্চাশ ওভার ব্যাট করতে পারিনি। এটা নিয়ে আমাদের ব্যাটারদের ভাবতে হবে। কোথায় ভুল হচ্ছে, কীভাবে নিজেদের আরও উন্নত করা যায়, সেটি খুঁজে বের করতে হবে। সামনে আরেকটি ম্যাচ আছে, সেখানে এই ভুল শুধরে নেওয়ার সুযোগ রয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বের সম্ভাবনা সামনে রেখে হতাশা না লুকিয়ে জাঙ্গু বলেন, 'এই হার মেনে নেওয়া কঠিন, কারণ আমরা জানতাম এই ম্যাচের গুরুত্ব কতটা। কোথায় ভুল করেছি, তা বুঝতে হবে। আমাদের দলে সামর্থ্যের অভাব নেই। সামনে কী নিয়ে কাজ করতে হবে, সেটাও আমরা জানি। বাছাইপর্ব এলে আমরা প্রস্তুত থাকবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়