শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ান‌ডে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ 

স্পোর্টস ডেস্ক : আগামী বছর (২০২৭ সাল) আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন ফরম্যাট অনুযায়ী, মূল পর্বে অংশ নেবে ১২টি দল। তবে সরাসরি জায়গা নিশ্চিত করবে ১১টি দল, আর শেষ দলটি নির্ধারিত হবে ‘সুপার সিরিজ’ থেকে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপের বাছাইপর্ব। আগের মতো এবারও ১০ দল নিয়ে হবে এই প্রতিযোগিতা। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে ‘সুপার সিক্স’ পর্বে। সেখান থেকে চ্যাম্পিয়ন দল হবে বিশ্বকাপের ১১তম দল। অন্যদিকে বাছাইপর্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো নিয়ে হবে ‘সুপার সিরিজে’। সেখান থেকে সেরা দলটি পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার ১২তম ও শেষ টিকিট।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল মূলপর্বে খেললেও এবারের বিশ্বকাপে খেলবে ১৪টি দল। তবে সম্প্রতি পূর্বের বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন নিয়ে আসে আইসিসি।

আগামী সেপ্টেম্বরের শেষদিকে ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে কোন দলগুলো সরাসরি মূল পর্বে খেলবে। স্বাগতিক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতোমধ্যেই নিশ্চিতভাবে বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষ দশে থাকায় কার্যত র‍্যাংকিংয়ের শীর্ষ নয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সেই সঙ্গে স্বাগতিক হিসেবে জায়গা নিশ্চিত করবে জিম্বাবুয়ে।

এই সমীকরণে সবচেয়ে বড় লড়াই জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৮৩ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। 

অন্যদিকে ৭৫ রেটিং নিয়ে দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে আগামী কয়েক মাসের পারফরম্যান্সই নির্ধারণ হবে কোন দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর কাকে নামতে হবে কঠিন বাছাইপর্বের লড়াইয়ে।

  • সর্বশেষ