শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সময় ৭৪ শতাংশ বেড়েছে সন্দেহজনক লেনদেন : বিএফআইইউর প্রতিবেদন ◈ ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্পনসর ছাড়াই সব দেশের নাগরিকদের জন্য মিলবে দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা ◈ ইংল‌্যা‌ন্ড টেস্ট দ‌লের কোচের জন্য ৯ জনের সংক্ষিপ্ত তালিকা, আছেন কারা ◈ কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয়

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যা‌ন্ড টেস্ট দ‌লের কোচের জন্য ৯ জনের সংক্ষিপ্ত তালিকা, আছেন কারা

স্পোর্টস ডেস্ক : ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর টেস্ট দলের জন্য নতুন কোচ খুঁজছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতোমধ্যে সম্ভাব্য ৯ জন কোচের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি কোচ স্টিফেন ফ্লেমিং। তবে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের নাম এই তালিকায় নেই।

আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন কোচের অধ্যায় শুরু করবে ইংল্যান্ড। তার আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ইসিবি। --- ডেইলি ক্রিকেট

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক শেষে সম্প্রতি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। আন্তর্জাতিক পর্যায়ে কখনো কোচিং না করলেও আইপিএলে তার সাফল্য বেশ ঈর্ষণীয়। তার অধীনেই পাঁচটি আইপিএল এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা জিতেছে চেন্নাই।

ফ্লেমিং ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুইবারের আইপিএলজয়ী কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন, রাজস্থান রয়্যালসের কোচ শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, লখনউ সুপার জায়ান্টসের জাস্টিন ল্যাঙ্গার ও টম মুডি। এছাড়া সাবেক ইংলিশ ব্যাটার জোনাথন ট্রট, রিচার্ড ডসন এবং সাবেক আয়ারল্যান্ড কোচ অ্যাডি বিরেলের নামও রয়েছে সম্ভাব্যদের তালিকায়।

এর আগে ইংল্যান্ড দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারের। তার তত্ত্বাবধানে ইংল্যান্ড ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজও জিতেছিল।

তবে অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডের দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে সন্দিহান রয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ও বর্তমানে আরসিবির ব্যাটিং মেন্টর দিনেশ কার্তিক। তিনি বলেন, অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডের দায়িত্ব নিলে আমি অবাক হব।

এদিকে, ডেইলি মেইলের প্রতিবেদনেও দাবি করা হয়েছে ৫৮ বছর বয়সী ফ্লাওয়ার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, এই বয়সে আন্তর্জাতিক দলের কোচিংয়ের কঠিন ব্যস্ততার মধ্যে আবার ফিরতে চান কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়