শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্দিক পা‌ন্ডিয়া ও জয়াবর্ধনের ভবিষ্যৎ নিয়ে মুম্বাই ইন্ডিয়া‌ন্সের বৈঠক

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বশেষ মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের সর্বশেষ আসরে প্রত্যাশার তুলনায়  ব্যর্থ হয়েছে দলটি। পয়েন্ট তালিকায় নবম স্থানে থেকে আসর শেষ করার পর দলের পুরো কাঠামো নতুন করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের ভবিষ্যৎ, এমনকি ক্রিকেটারদের নিয়ে সম্ভাব্য ট্রেড- সবকিছু নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে। -- ডেইলি ক্রিকেট

দায়িত্বে ফেরার পর মাহেলা জয়াবর্ধনের অধীনে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি মুম্বাই। ফলে বৈঠকের অন্যতম আলোচনার বিষয় হতে পারে জয়াবর্ধনের দায়িত্বে রাখা নিয়ে। এছাড়া, অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়াতে আগ্রহী। তবে মুম্বাই তাকে ধরে রাখবে, নাকি ট্রেডের জন্য নিয়ে যাবে, সেটিও নির্ভর করছে এই বৈঠকের ওপর।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হার্দিককে অন্য দলে ট্রেড করার সিদ্ধান্ত নেয়া হলে বৈঠকে মুম্বাইয়ের পরবর্তী অধিনায়ক নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে জসপ্রীত বুমরাহ এবং তিলক ভার্মার নাম সবচেয়ে আলোচনায় রয়েছে। 

নেতৃত্বের অভিজ্ঞতায় বুমরাহ এগিয়ে থাকলেও ভবিষ্যত পরিকল্পনা হিসেবে তিলককেও বিবেচনায় রাখছে মুম্বাইয়ের ম্যানেজমেন্ট।

  • সর্বশেষ