শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট বি‌শ্বে আমরা শীর্ষ ৪-৫টি দলের একটি হতে চাই: অ‌ধিনায়ক জিম্বাবু‌য়ে

স্পোর্টস ডেস্ক : টেস্ট র‍্যাংকিংয়ে জিম্বাবুয়ে আছে সবার নিচে, ১০ নম্বরে। ওয়ানডেতে ১১তম, টি-টোয়েন্টিতে ১২তম। তবে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেওয়া দলটি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আসতে চায়। বুলাওয়েতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে জড়ো করে ১৭০ রান।

এরপর বাংলাদেশকে অলআউট করে ১৩৮ রানে।  

advertisement

ম্যাচ শেষে দলের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, 'এটা ১৫০-১৫৫ রানের উইকেট। তাই জয় নিয়ে আশাবাদী ছিলাম। দুই-একটি ভুল আমরা করেছি, তবে বোলিং ইউনিট দারুণ ছিল।

কিছু ভুল তো হবেই। তিন বিভাগেই ভালো খেলেছি। হেড কোচ বলছিল, আজ আমাদের পারফরম্যান্সকে দশে আট দেবে। '

advertisement

দলের পেস ইউনিটের প্রশংসা করে তিনি বলেন, 'উইকেট দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বান্ধব ছিল।

আগামীতে এটা মাথায় রেখে খেলতে নামব। আমাদের পেসাররা বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে স্ট্যান্ডার্ড ধরে রেখেছে। আমি খুবই খুশি। জয়ের চেয়েও বড় কথা হলো, আমরা যেভাবে খেল‌ছি।

advertisement

জয়ের চেয়েও তাকে বেশি উচ্ছ্বসিত করেছে দলের উন্নতি। অধিনায়ক সিকান্দার রাজা বলেন, 'টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে অলআউট করা মানে আপনার দল সঠিক পথে আছে। বিশ্বকাপে আমরা সম্ভবত শীর্ষ সাতে থেকে শেষ করেছিলাম। তবে আমরা বিশ্বের শীর্ষ ৪-৫টি দলের একটি হতে চাই। আমাদের লক্ষ্য অনুযায়ী উন্নতি হচ্ছে, এতেই আমি খুশি।

  • সর্বশেষ