শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড টেস্ট দ‌লের কোচ হওয়ার জন‌্য আরসিবির দায়িত্ব ছাড়ছেন অ্যান্ডি ফ্লাওয়ার! 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টেস্ট দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ভারতীয় মিডিয়ায় রাহুল দ্রাবিড়ের নাম জোরেশোরে প্রচার করা হলেও এখনো কিছুই নিশ্চিত না। এর মাঝে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এবার উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নাম। তবে জিম্বাবুয়ের এই কোচকে ইংল্যান্ডের দায়িত্বে দেখা কঠিন বলেই মনে করছেন সাবেক ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক।

ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট কোচের দায়িত্ব থেকে বিদায় জানানোর পর ইংল্যান্ডের টেস্ট কোচের পদ এখন খালি। এরপর থেকেই ফ্লাওয়ারকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনও মত দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ারেই।

advertisement

তবে আরসিবির হয়ে আইপিএলের শিরোপা জয়ের অভিযানে ফ্লাওয়ারের সঙ্গে কাজ করা কার্তিক মনে করছেন, বর্তমান ব্যস্ত সূচি ও চুক্তির কারণে তার ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে দীনেশ কার্তিক বলেন, “সব দিক বিবেচনা করলে, আমি মনে করি সে (অ্যান্ডি ফ্লাওয়ার) দারুণ একজন প্রার্থী হবে। অবশ্যই তার নাম বিবেচনা করা উচিত। তবে ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতি এবং তার ব্যস্ত সূচির কথা চিন্তা করলে, সে দায়িত্ব নিলে আমি বেশ অবাক হব।'

advertisement

ফ্লাওয়ারকে আইপিএলে কাজ করার সুযোগ দিয়েই টেস্ট কোচ করার বিষয়ে ইসিবির আগ্রহের খবর নিয়েও প্রশ্ন তুলেছেন কার্তিক। তার মতে, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সূচির সংঘাত বড় সমস্যা হতে পারে।

তিনি বলেন, 'আমি একটি প্রতিবেদন পড়েছি যেখানে বলা হয়েছে, ইংল্যান্ড আইপিএলের দায়িত্ব পালনের বিষয়টি মেনে নেবে। কিন্তু সূচি যেভাবে এগোচ্ছে, বিষয়টি সহজ হবে না।'

advertisement

কার্তিক আরও বলেন, 'আরসিবির সঙ্গে অ্যান্ডি ফ্লাওয়ারের আগে থেকেই চুক্তি রয়েছে। এর মানে তাকে কিছু টেস্ট ম্যাচে দলের সঙ্গে পাওয়া যাবে না। অ্যাশেজের প্রস্তুতির সময় ইংল্যান্ড কি এক বা দুটি টেস্টে কোচ ছাড়া থাকতে রাজি হবে?

  • সর্বশেষ