শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সিরিজের মাঝে জিম্বাবু‌য়ে তিন ফরম্যাটে অধিনায়কের নাম ঘোষণা কর‌লো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত সিকান্দার রাজারা। এরই মাঝে তিন ফরম্যাটে পুরুষ ও নারী অধিনায়কের নাম ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। শুধু অধিনায়ক নয়, সহ-অধিনায়কেরও নাম ঘোষণা করেছে তারা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন রিচার্ড এনগারাভা। টেস্টেও প্রথমবারের মতো অধিনায়কত্ব করেছেন এই পেসার। আর টি-টোয়েন্টির দায়িত্ব পালন করছেন রাজা। এবার দুজনকেই পাকাপাকিভাবে দায়িত্ব দিয়েছে জেডসি। টেস্টে ব্রায়ান বেনেট, ওয়ানডেতে সিকান্দার রাজা, আর টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রিচার্ড এনগারাভা।

নারী দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জোসেফিন এনকোমোকে।

অধিনায়ক নিযুক্ত করার বিষয়ে এনজেডসি চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি বলেন, 'অধিনায়কত্ব শুধু মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয় নয়। এর জন্য প্রয়োজন সততা, মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা এবং সতীর্থদের অনুপ্রাণিত করার সক্ষমতা।

তিনি আরও বলেন, 'বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে যে রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও জোসেফিন এনকোমো এই গুণাবলির অধিকারী এবং তারা নিজ নিজ দলকে সফলভাবে নেতৃত্ব দেবেন। একইভাবে আমরা বিশ্বাস করি, ব্রায়ান বেনেট, নমভেলো সিবান্দা এবং আমাদের জাতীয় দলগুলোর অন্যান্য সহ-অধিনায়কেরা নেতৃত্বকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেদের আরও পরিণত করে তুলবেন।

  • সর্বশেষ