শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ‘বন্ধু’ নেতানিয়াহুর দেশ ইসরা‌য়ে‌লে ক্রিকেট বিপ্লব ঘটাবে ভারত? 

স্পোর্টস ডেস্ক : ভারত এবং ইসরায়েল। সম্প্রতি দুই দেশের সখ্য বেড়েছে উল্লেখজনকভাবে। দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মুখেও একে অপরের প্রশংসা শোনা যায়। তবে সেই ‘বন্ধুত্ব’ এবার কূটনৈতিক ময়দান থেকে ছড়িয়ে পড়ছে বাইশ গজে। এশীয় ক্রিকেটে নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে ইসরায়েল। এবং সেটার নেপথ্যে ভারতের অবদানও থাকতে চলেছে।

ইসরায়েলের ক্রীড়া সংষ্কৃতি মূলত অলিম্পিককে কেন্দ্র করেই আবর্তিত হয়। যেসব খেলা গ্রেটেস্ট শো অন আর্থের অংশ, সেদিকেই লক্ষ্য থাকে। আগামী ২০২৮ অলিম্পিকে আবারও ফিরছে ক্রিকেট। তাই ইসরায়েলের লক্ষ্য, অলিম্পিক ক্রিকেটও অংশ নেওয়া। যদিও সেদেশে ক্রিকেট ইতিহাসের ভাঁড়ার শূন্য। একেবারে নতুন করে ইসরায়েল ক্রিকেটের যাত্রা শুরু হচ্ছে। বলা যেতে পারে, ভারতের হাত ধরেই ক্রিকেটের পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের দেশটি। -- সংবাদপ্রতি‌দিন

ইসরায়েলে ক্রিকেট শুরু হয়েছে পরিযায়ীদের হাত ধরে। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকে বহু মানুষ কর্মসূত্রে ইজরায়েলে পাড়ি দিয়েছেন। সারাদিন কাজের পর তাঁরা অনেকেই ক্রিকেট খেলেন, কিন্তু সেটা মোটেই পেশাদার খেলা নয়। সেখান থেকে ধীরে ধীরে নেতানিয়াহুর দেশে ক্রিকেটের উত্থান। 

একটা সময় ক্রিকেটের মাঠ ছিল না, কিন্তু ইসরায়েলে আন্তর্জাতিক মানের পরিকাঠামো রয়েছে বলেই জানান সেদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিজনেস ম্যানেজার ইউভাল ভাইনার। মহিলাদের ক্রিকেটেও একইভাবে এগোচ্ছে ইসরায়েল। আপাতত ১৮টি দল ইজরায়েলে পেশাদার ক্রিকেট খেলছে। 

দেশে ক্রিকেটের প্রসার এবং উন্নতিতে বিসিসিআইয়ের সাহায্য পেতে আগ্রহী ইউভাল। তাঁর কথায়, “নেপাল বা আফগানিস্তানের মতো দেশগুলিতে ক্রিকেট প্রতিষ্ঠা করতে ভারত অনেক সাহায্য করেছে। আশা করছি, আমাদেরও সাহায্য করবে বিসিসিআই। ভারত এবং ইসরায়েলের মধ্যে সুসম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কে লাভবান হয়েছে প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তির মতো ক্ষেত্রগুলি। এবার আমাদের মধ্যে ক্রিকেটের একটা সেতু গড়ে তুলতে চাই। আপাতত নেপালের থেকে অনুপ্রেরণা পাচ্ছেন ইউভাল। তাঁর কথায়, মাত্র চার-পাঁচ বছরেই বিরাট উন্নতি করেছে নেপাল ক্রিকেট। সেরকমটাই হবে ইসরায়েল ক্রিকেটে, ২০৩৪ সালে অলিম্পিকে খেলবে দেশ-আশায় ইউভাল।

  • সর্বশেষ