শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৯:১৪ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই পাকিস্তানি স্পিন বো‌লিং কোচকে আর রাখছে না ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : দুই স্পিন বো‌লিং কোচ আরশাদ খান ও শাহেদ মাহমুদের সঙ্গেই আর সম্পর্ক রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুন মাসে তাদের দুজনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে সেই সম্পর্ক নবায়নের পথে হাঁটেনি বোর্ড।

শাহেদ মাহমুদ প্রায় দুই বছর আগে বাংলাদেশে দায়িত্ব নিয়েছিলেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের বোলিং প্রোগ্রামের হাল ধরেছিলেন তিনি, দেশব্যাপী চলা ‘স্পিনিং হান্ট’ প্রকল্প এবং বয়সভিত্তিক দলগুলোর ক্যাম্পে স্পিনার তৈরির কাজে যুক্ত ছিলেন নিয়মিতভাবে। তবে এখন তাকে আর প্রয়োজন মনে করছে না বোর্ড।

অন্যদিকে হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন বোলিং কোচের চেয়ারে ছিলেন আরশাদ খান। তার জায়গা এখন নিয়েছেন আব্দুর রাজ্জাক। একই সঙ্গে ব্যাটিং কোচ সোহেল ইসলামের ওপরও বাড়তি দায়িত্ব হিসেবে স্পিনারদের দেখভালের ভার দেওয়া হয়েছে। এই পুনর্বিন্যাসের কারণেই মূলত আরশাদের সঙ্গে নতুন চুক্তির পথে হাঁটেনি বিসিবি।

এর আগে শোনা যাচ্ছিল, অনূর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং কোচ হিসেবে হয়তো আরশাদকে বিবেচনা করা হবে। তবে সে সম্ভাবনাও এখন আর টিকে নেই। সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্যমতে, অনূর্ধ্ব-১৯ কর্মসূচির জন্য পৃথক কোনো স্পিন বিশেষজ্ঞ কোচ নিয়োগের পরিকল্পনা নেই বোর্ডের। বরং প্রয়োজন অনুযায়ী বিসিবির বিদ্যমান কোচদের মধ্য থেকেই কাউকে না কাউকে সাময়িকভাবে ক্যাম্পে গিয়ে স্পিনারদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হবে।

  • সর্বশেষ