শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ সংস্থা পিটিআইকে  র‌বিচন্দ্রন অ‌শ্বিন, ওয়ান‌ডে ক্রিকে‌টের ভ‌বিষ‌্যত নি‌য়ে আ‌মি শ‌ঙ্কিত

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার ঘটাতে এবং অলিম্পিকে খেলাটিকে সফল করতে সবচেয়ে কার্যকর ফরম্যাট টি-টোয়েন্টি। তবে দীর্ঘমেয়াদে ওয়ানডে ক্রিকেট কতটা প্রাসঙ্গিক থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছেন অশ্বিন। এছাড়া, আসন্ন উরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ানসের অধিনায়কের পাশাপাশি মেন্টরের দায়িত্বও পালন করবেন তিনি।

এর মাঝে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'কয়েক বছরের মধ্যেই অলিম্পিক অনুষ্ঠিত হবে। ক্রিকেট যদি সত্যিই বৈশ্বিক খেলায় পরিণত হতে চায়, তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

তিনি আরও বলেন, 'খেলা যত ছোট হবে, তত বেশি দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে। ক্রিকেটের বিশ্বায়ন এবং অলিম্পিকে জায়গা ধরে রাখতে সংক্ষিপ্ত ফরম্যাটই সবচেয়ে কার্যকর। টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়লে নতুন দেশ থেকে আরও বেশি ক্রিকেটার উঠে আসবেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও শক্তিশালী হবে।'

advertisement

উল্লেখ্য, ১৯০০ সালের পর আসন্ন লস এঞ্জেলেস অলিম্পিক-২০২৮ এ ফিরছে ক্রিকেট। ১২৮ পর পর ফিরতি উপলক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ ইভেন্টের বাছাই পদ্ধতিও ঘোষণা করেছে। 

এমন প্রেক্ষাপটে অশ্বিনের মন্তব্য নতুন করে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি করেছে। তার মতে, 'টি-টোয়েন্টি ক্রিকেট টিকে থাকবে, কিন্তু ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চিত নই।

বিশ্লেষকদের মতে, একদিকে টেস্ট ক্রিকেটের ঐতিহ্য, অন্যদিকে টি-টোয়েন্টি লিগের বাণিজ্যিক সাফল্যের মধ্যে ওয়ানডে ক্রিকেট ক্রমেই চাপে পড়ছে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টের বাইরে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলোতে দর্শক আগ্রহও আগের তুলনায় অনেক কমে এসেছে।

  • সর্বশেষ