শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈভব সূর্যবংশীকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে তোপ এবার দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স আয়ারল্যান্ড সফরে ভারতের প্রথম একাদশে ১৫ বছর বয়সি ওপেনার বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

বেলফাস্টে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ভারত। সিরিজ চলাকালীন বৈভবকে দলে রাখা হলেও একটিও ম্যাচে মাঠে নামানো হয়নি। 

অথচ আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন এই তরুণ ব্যাটার। এরপরও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। -- আজকাল

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, আয়ারল্যান্ড সফরই বৈভবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আদর্শ মঞ্চ হতে পারত।

advertisement

তিনি বলেন, বৈভবকে কবে মাঠে নামানো হবে? আমার মনে হয়েছিল আয়ারল্যান্ড সিরিজই ছিল ওকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ দেওয়ার সেরা সুযোগ। দুর্ভাগ্যজনকভাবে ও সেই সুযোগ পেল না।

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতের বক্তব্যেরও বিরোধিতা করেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছিলেন, বৈভবকেও অন্য ক্রিকেটারদের মতো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোতে হবে। তবে ডি ভিলিয়ার্সের মতে, আইপিএলে অসাধারণ পারফরম্যান্সের পর আর অপেক্ষা করার প্রয়োজন ছিল না।

তিনি বলেন, আমি রায়ান টেন দুশখ্যাতের সঙ্গে একমত নই। আইপিএলে ও যে পারফরম্যান্স করেছে, তার পর ওকে সরাসরি সুযোগ দেওয়া উচিত ছিল। বিশেষ করে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে। কিন্তু সেই দুর্বল দলই ভারতকে হারিয়েছে। 

আয়ারল্যান্ডের কাছে ঐতিহাসিক সিরিজ হারের পর ইংল্যান্ড সফর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডি ভিলিয়ার্স। তাঁর মতে, ইংল্যান্ডের কন্ডিশনে সফল হতে হলে ভারতীয় দলকে নিজেদের নতুন করে গুছিয়ে নিতে হবে এবং কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে।

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বৈভবকে সুযোগ দিতে চাইলে ভারতকে ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে হতে পারে। প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন ও ঈশান কিশান কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে পরবর্তী ম্যাচে বৈভব সূর্যবংশীকে অভিষেকের সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

  • সর্বশেষ