শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে ভারতের। তবে তার আগে আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সূচি অনুযায়ী, ১৫ থেকে ২৭ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট।

দীর্ঘ ৯ বছর পর টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে ভারত। সর্বশেষ ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে এই সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে তারা। ২০০৮ সালের পর থেকে এখন পর্যন্ত দ্বীপদেশটির বিপক্ষে কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত। --- ডেইলি ক্রিকেট

সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে গল ক্রিকেট গ্রাউন্ডে, আর দ্বিতীয়টি কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল ১০টায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলমান সেশনে শ্রীলঙ্কার মাটিতে দুই দলের এটিই প্রথম লড়াই।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর পয়েন্ট টেবিলে বেশ চাপের মধ্যেই রয়েছে ভারত। অন্যদিকে, জুনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারার পর শ্রীলঙ্কার অবস্থান নেমেছে আরও নিচে। ফলে, ডব্লিউটিসির গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য এ সিরিজে জয় দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ