শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৫:৫২ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক সতীর্থ, এবার প্রতিপক্ষ: রোনালদো-মদ্রিচ দ্বৈরথে কে হাসবে শেষ হাসি?

বিশ্বকাপের শেষ ষোলোতে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আবারও একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগাল এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। অন্যদিকে ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়া দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে একইভাবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।

ফিফা র‌্যাঙ্কিংয়েও পর্তুগাল এগিয়ে রয়েছে, ১৭৬৪.৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৮ নম্বরে। ক্রোয়েশিয়া আছে ১৩ নম্বরে।

দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পর্তুগাল জয় পেয়েছে ৭ ম্যাচে, ক্রোয়েশিয়া জিতেছে ১টিতে, বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশনস লিগে তাদের দেখা হয়, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

 

  • সর্বশেষ