শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : কেপ ভার্দের ঐতিহাসিক ফিফা বিশ্বকাপ অভিযানে বড় ধরনের বিতর্কের ছায়া। দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের  গুরুতর অভিযোগ উঠেছে বলে ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোয় লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে এই খবর সামনে আসে। রাউন্ড অফ ৩২-তে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে দারুণ লড়াই হবে বলেই মনে করছেন ফুটবলবিশেষজ্ঞরা। -- আজকাল

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো-র প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি ফিফা সিরিজ চলাকালীন এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

অভিযোগকারী একজন ব্রাজিলীয় মহিলা, যিনি কেপ ভার্দে জাতীয় দলের ট্রান্সলেটর হিসেবে কাজ করেছিলেন। 

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ওই মহিলা স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং পরে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষা হয়। তদন্তে কিছু শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলেও গ্লোবোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এবং তদন্ত চলছে। 

advertisement

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে কোনও ধরনের অসদাচরণের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তারা চায় না বলেই জানিয়েছে। 

এদিকে অভিযোগকারী মহিলার দাবি, তিনি কেপ ভার্দে দলের কয়েকজন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তাঁরা সাড়া পাননি। 

কেপ ভার্দের ফুটবল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। একইভাবে জাতীয় দলও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেয়নি বলে জানা গিয়েছে।

এবারের বিশ্বকাপে কেপ ভার্দে চমকে দিচ্ছে। প্রথম ম্যাচ থেকেই পাদপ্রদীপের আলোয় কেপ ভার্দে। আর্জেন্টিনার বিরুদ্ধে আফ্রিকার দেশটি কেমন করে সেটাই দেখার।

  • সর্বশেষ