শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিরু‌দ্ধে টেস্ট  খেল‌ছে বাংলা‌দেশ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌বে টাইগাররা। সেই লক্ষ্যে আজ জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকাররা। 

টেস্ট সিরিজে তাসকিন, নাহিদ রানা, শরীফুলদের বিশ্রাম দিয়েছে বিসিবি। যার কারণে তারা শুধু খেলবেন সাদা বলের সিরিজ। ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করলেও এখনো টি-টোয়েন্টির দল দেননি নির্বাচকরা।

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো করছে বাংলাদেশ। ঘরের মাটিতে পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। যদিও অজিদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি তানজিদ হাসান তামিম-সাইফ হাসানরা।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করতে মুখিয়ে আছে বাংলাদেশ। সেই লক্ষ্যে সাদা বলের সিরিজে সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়েই জিম্বাবুয়ে যাচ্ছে তারা।

বাংলাদেশ মূলত, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে খেলছে। যার কারণে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ