শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রিটিশ হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে পা‌কিস্তা‌নের আমির, আইপিএলেও কী দেখা যাবে?

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের ক্রিকেটার মোহম্মদ আ‌মির কিছুদিন আগেই ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। যার সুবিধাও পাচ্ছেন তিনি। দেশি ক্রিকেটার হিসেবে যুক্তরাজ্যের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন তিনি। নটিংহ্যামশায়ারের হয়ে মাঠ মাতাবেন তিনি। বিদেশি হিসেবে একই দলে খেলবেন দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে ও পাকিস্তানের মোহাম্মদ আলী।

মূলত, আমিরের স্ত্রী নার্জিস খাতুন ব্রিটিশ নাগরিক। আইনজীবী স্ত্রীর সূত্রেই দেশটির নাগরিকত্ব পেয়ে গেছেন তিনি। স্থানীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে এখন থেকে খেলতে পারবেন আমির। তারই সুবিধা নিয়ে টি-টোয়েনই ব্লাস্টে নাম লিখিয়েছেন তিনি। -- ডেইলি ক্রিকেট

পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে দেখা যায় না। আমিরের সামনে সুযোগ আছে বিশ্বের সবচেয়ে নামকরা ফ্র্যাঞ্চাইজি এই লিগে খেলার। যেভাবে খেলেছিলেন পাকিস্তানের আজহার মেহমুদ। ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর তিন মৌসুম আইপিএলে খেলেছিলেন তিনি। ২০১২ ও ১৩ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতান আজহার। এরপর ২০১৫ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। তবে সেবার পেয়েছিলেন মাত্র একটি ম্যাচে সুযোগ।

আমিরও এমন সুযোগ নিতে পারেন। তবে সেটা তোলা থাকছে সময়ের হাতেই। সেই সাথে নির্ভর করছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপরও। তবে তার সামনে সুযোগ আছে স্থানীয় ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, স্থানীয় ক্রিকেটার হিসেবে আমিরকে পেতে চায় ট্রেন্ট রকেটস।

টি-টোয়েন্টি ব্লাস্টে বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন আমির। নটিংহ্যামশায়ারে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। আমির বলেন, “নটসে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এই ক্লাব সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি আমি এবং তাদের হয়ে খেলতে মুখিয়ে আছি। ট্রেন্ট ব্রিজে আমার অনেক অনেক স্মৃতি আছে। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই হলো বিনোদন এবং এই দলের জন্য ভালো কিছু করতে ও দর্শকদের খুশি করতে নিজের সর্বোচ্চ চেষ্টাই করব।

আমিরকে দলে পেয়ে দারুণ খুশি নটিংহ্যামশায়ারের কোচ পিটার মুরস। তিনি বলেন, “পাওয়ারপ্লে এবং ইনিংসের শেষভাগ, উভয় ক্ষেত্রেই অসাধারণ দক্ষ মো (আমির)। পাশাপাশি চাপের মুখে ভালো খেলার মতো মানসিক শক্তিও তার আছে, যা তাকে বিশ্বজুড়ে বিভিন্ন দলের কাছে এত মূল্যবান করে তুলেছে।