শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

সংগ্রহ ১৮২ রানের। প্রতিপক্ষ দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দুবারের চ্যাম্পিয়ন ভারত। এই দলে আবার খেলেন দুনিয়ার সেরা টি-২০ ব্যাটার অভিষেক শর্মা। আছেন সাঞ্জু স্যামসন, ইশান কিশান, শ্রেয়াস আইয়ারদের মতো উড়ন্ত ফর্মের ব্যাটার। সবাই জয়ের জন্য খেললেও আয়ারল্যান্ড কি জিতবে বলে আত্মবিশ্বাসী ছিল?

আগের ১১ দেখায় আয়ারল্যান্ড কখনও ভারতকে হারাতে পারেনি। এবার হারাবে কীভাবে, দলের প্রথম সারির ৬ ক্রিকেটারই যে নেই! আয়ারল্যান্ডের আত্মবিশ্বাস আর কতটুকু থাকবে! তবে এই অবস্থায়ই দলটি ইতিহাস গড়লো। প্রথমবার হারালো ভারতকে।

আয়ারল্যান্ডের জয় ৩৪ রানে। ভারতকে ১৪৮ রানের মধ্যে গুটিয়ে দিয়েছে তারা, তখনও ইনিংসের বল বাকি ৭টি। নিজেরা ১৮২ রান করেছিল ৯ উইকেটের বিনিময়ে। অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের শুরুটা হলো হার দিয়ে। সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারত টি-২০ দলের অধিনায়ক হয়েছিলেন তিনি।

বেলফাস্টে ১৮২ রান তুললেও আয়ারল্যান্ড ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর লর্কান টাকারের ৫০ ও গ্যারেথ ডেলানির ৪৯ রানে ভর করে ১৮৩ রানের লক্ষ্য দাঁড় করায় তারা। ভারতের হয়ে ৩ উইকেট নেন হার্শিত রানা। ২টি করে উইকেট পান আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল।

বোলিংয়ে আয়ারল্যান্ডকে জয়ের দৌড়ে রাখেন ম্যাথু হওয়ার্ড (অভিষেক ম্যাচ খেলতে নেমে হয়েছেন ম্যাচসেরা) ও ম্যাথু হাম্ফ্রেস। দুজন ৬টি উইকেট সমানভাবে ভাগাভাগি করেন। তাতে অভিষেক শর্মা বাদে বাকিদের কারো রান ২৫-এর ওপরে উঠেনি। অভিষেক করেন ৪৯ রান।

  • সর্বশেষ