শিরোনাম
◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০১:৫১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যাটট্রিক জয়ের হাতছানি, ইকুয়েডর পরীক্ষায় জার্মানি

চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপ পর্বের ৩ ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে মেক্সিকো। সেই সুযোগ এবার হাতছানি দিচ্ছে জার্মানিকে। 'ই' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামছে দলগুলো। জার্মানি মুখোমুখি হচ্ছে ইকুয়েডরের। ম্যাচটি শুরু হবে রাত ২টায়। একই সময়ে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে কুরাসাও। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত শুধুমাত্র জার্মানরাই নকআউট পর্ব নিশ্চিত করেছে।

কুরাসাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নিজেদের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছে ইকুয়েডর। রক্ষণভাগে দলে এসেছেন জোয়েল ওর্দোনেজ এবং আক্রমণভাগে যোগ দিয়েছেন নিলসন আঙ্গুলো। তাদের জায়গায় একাদশ থেকে বাদ পড়ে বদলি খেলোয়াড়দের তালিকায় চলে গেছেন পারভিস এস্তুপিনান ও জর্ডি আলসিভার।

অন্যদিকে জার্মানি দলেও দুটি পরিবর্তন এসেছে। তবে এই দুটি পরিবর্তনই চোটের কারণে। লিগামেন্টের মারাত্মক চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন সেন্ট্রাল ডিফেন্ডার নিকো শ্লটারবেক। আর অ্যাডাক্টর বা পেশির সমস্যার কারণে লেফট-ব্যাক নাথানিয়েল ব্রাউনকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া হয়নি। এই দুজনের জায়গায় দলে এসেছেন আন্টোনিও রুডিগার ও ডেভিড রাউম। এছাড়া তিন গোল করা জার্মানির সুপারসাব দেনিজ উন্দাভ আজো বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করছেন।

জার্মানি একাদশ: ম্যানুয়েল নয়্যার (গোলকিপার), জশুয়া কিমিচ, আন্টোনিও রুডিগার, জোনাথান টা, ডেভিড রাউম, ফেলিক্স এনমেচা, আলেকজান্ডার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

advertisement

বদলি খেলোয়াড়: বাউম্যান, নুবেল, আন্টন, লিওন গোরেতস্কা, লেভেলিং, ভোল্টমেড, প্যাসকাল গ্রস, বায়ের, স্টিলার, আমিরি, থিয়াও, ওয়েদরাওগো, দেনিজ উন্দাভ।

ইকুয়েডর একাদশ: গালিন্দেজ (গোলকিপার), ফ্রাঙ্কো, ওর্দোনেয, পাচো, হিনকাপিয়ে, ইয়েবোহা, ভিতে, মোইসেস কাইসেদো, আঙ্গুলো, প্লাতা, এনের ভ্যালেন্সিয়া।

বদলি খেলোয়াড়: রামিরেজ, ভালে, তোরেস, আলসিভার, এস্তুপিনান, অ্যান্থনি ভ্যালেন্সিয়া, পায়েজ, রদ্রিগেজ, মিন্দা, জর্ডি কাইসেদো, প্রিসিয়াদো, কাস্তিয়ো, আরেভালো, পোরাজো, মেদিনা।

 

 

  • সর্বশেষ