শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৫:১২ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

বিশ্বকাপে মরক্কোর সঙ্গে ড্র করে মিশন শুরু করা ব্রাজিল ছন্দে ফিরতে খুব বেশি সময় নেয়নি। টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। আর এর পেছনে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন সেলেসাওদের এই ব্রাজিলিয়ান তারকা। স্কটল্যান্ডের বিপক্ষে তার একটি গোল বাতিল হওয়ায় হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন তিনি।

ম্যাচের ২২-তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে বল পাঠান ভিনিসিয়াস। তবে ভিনির সেই গোল নিয়ে প্রশ্ন ওঠে। তিনি কি ফাউল করেছিলেন? ভিএআর-এর মাধ্যমে যাচাই করেন মেক্সিকান রেফারি সিজার ব়্যামোস।

পরে মনিটরে রেফারি দেখেন ভিনিসিয়াস পিছন থেকে পা বাড়িয়ে হেনরিকে ফেলে দিয়েছেন। ফলে গোলটি বাতিল করা হয়। রেফারির এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় বিতর্ক। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ড্যারেন ক্যান মনে করেন, কোনওভাবেই ফাউল ছিল না।

ক্যান বলেন, ‘এটি ফাউল ছিল না। ভিনিসিয়াস শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে ছিলেন, ডিফেন্ডার নিজেই তার গায়ে লাথি মেরে পড়ে গেছেন। স্কটল্যান্ড ভাগ্যবশত বেঁচে গেছে।’

গোল বাতিল হওয়ায় হতাশা লুকাননি ভিনিসিয়াসও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গোলটি বাতিল হওয়ায় আফসোস লাগছে। ওটা হলে প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং আমাদের ছন্দ ধরে রাখা।’

ভিনির জোড়া গোলের দিন ফুটবলবিশ্ব দেখল নেইমারের প্রত্যাবর্তন। আর নেইমার কী দেখলেন? ব্রাজিলের বিখ্যাত দশ নম্বর জার্সিধারী দেখলেন তিনি না থাকলেও ব্রাজিল জিততে পারে। তিনি রাজা-ই আছেন কিন্তু সিংহাসন চলে গেছে আরেকজনের হাতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়