শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাস‌কি‌নের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে, বল‌লেন কোচ ফিল সিমন্স 

স্পোর্টস ডেস্ক : ‌পেস বোলার তাস‌কিন আহ‌মেদ জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে নিয়মিত খেলছেন। নতুন করে ব্যবসাও শুরু করেছেন তারকা এই ক্রিকেটার। জেডি স্পোর্টসের সাথে মিলে নিজের কোম্পানি টিএ৩৬০ নিয়ে আসছেন পাকিস্তান থেকে ক্রিকেটের সামগ্রী।

তাসকিনের নতুন ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। জাতীয় দলের এই পেসারের ব্যবসা দেখে খুশি তিনি। সেই সাথে সিমন্সের আশা, বাংলাদেশ ক্রিকেটকে তাসকিনের অনেক কিছু দেওয়ার আছে।

তাসকিনকে নিয়ে সিমন্স বলেন, ‘ক্রিকেটের বাইরে তাসকিনের পদক্ষেপ দেখে আমি খুশি, যদিও বাংলাদেশের ক্রিকেটে তার দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে। তাসকিনের কোম্পানি মূলত টেপ টেনিসের ক্রিকেটারদের কথা মাথায় রেখে ব্যাট আনছে। পর্যায়ক্রমে ক্রিকেট বলের ব্যাটও আনার পরিকল্পনা রয়েছে তাদের।

টেপ টেনিসে নতুন না জানিয়ে তাসকিন বলেন, ‘আমি হঠাৎ টেপ ক্রিকেটে না। টেপ ক্রিকেট দিয়েই তো আমি শুরু করেছিলাম। শুধু আমি না, এখানে বেশিরভাগ প্লেয়াররাই টেপ ক্রিকেট দিয়েই শুরু করেছে। এরপর আমরা আস্তে আস্তে ক্রিকেট বলে এসেছি। আমি টেপ টেনিস দিয়ে স্টার্ট করেছি। বড় হয়েছি। অনেক টেপ টেনিস খেলতাম... তো আমি ছোট থেকেই বেশ জোরে বল করতাম।

ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবতেও পারেন না তাসকিন। তাই ক্রিকেট সম্পৃক্ত ব্যবসায় জড়িত হলেন তিনি। ক্রিকেটের প্রতি নিজের প্যাশন জানিয়ে তাসকিন বলেন, ‘ক্রিকেট আমার শুধু প্রফেশন না, ইটস মাই প্যাশন। এটা আমার ব্লাডে আছে। আমি আসলে ক্রিকেট খেলা ছাড়া ঠিকমতো মানে জানি না... বাট ক্রিকেট ছাড়া আমি কোন কিছু চিন্তাও করতে পারি না আসলে।

  • সর্বশেষ