শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। যেখানে ক্রিকেটার, স্টাফ মিলিয়ে মোট ১২ জন আছেন।

গত কয়েকদিন আগে জিম্বাবুয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, খালেদ আহমেদসহ বেশ কয়েকজন। দ্বিতীয় বহরে তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হকসহ অধিকাংশ ক্রিকেটার রয়েছেন।

আগামী ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজে নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের বিশ্রাম দিয়েছে বিসিবি। এছাড়াও মেহেদী হাসান মিরাজও থাকবেন বিশ্রামে। আর চোটের কারণে নেই লিটন কুমার দাস।

দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। এছাড়াও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন রবিউল হক। আছেন অভিষেকের অপেক্ষায় থাকা তাওহীদ হৃদয়, অমিত হাসানরা।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

  • সর্বশেষ