শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আয়ার‍ল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন লর্কান টাকার। পল স্টার্লিং দায়িত্ব ছাড়ার পর তাকে নতুন অধিনায়ক করা হয়েছে। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়ার‍ল্যান্ড ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টাকারের নতুন যাত্রা শুরু হচ্ছে। তবে সিরিজটা কঠিন হতে যাচ্ছে তার। বিশেষ করে ৫জন পেসারকে দুই ম্যাচের এই সিরিজে পাচ্ছেন না টাআকর। জশ লিটল, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ব্যারি ম্যাকার্থি ও জর্ডান নিল- প্রত্যেকেই লড়ছেন চোটের সঙ্গে।

তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা রুবেন উইলসনের অভিষেক হতে পারে টি-টোয়েন্টিতে। তরুণ দুই পেসার জেয় মুন্দ্রা ও ম্যাট হলার্ড আছেন আইরিশদের জার্সিতে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায়। এছাড়াও সুযোগ পেয়েছেন লিয়াম ম্যাককার্থি। গত বছর টি-টোয়েন্টি অভিষেকে খরুচে বোলিং করেছিলেন তিনি।

আগামী শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। সিরিজের পরের ম্যাচ রবিবার। দুটি ম্যাচই হবে বেলফাস্টে।

আয়ারল্যান্ড স্কোয়াড: লর্কান টাকার (অধিনায়ক), রস অ্যাডায়ার, বেন কালিৎজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ম্যাথু হামফ্রিজ, গ্যাভিন হোয়ে, ম‍্যাট হল‍ার্ড, লিয়াম ম্যাককার্থি, জেয় মুন্দ্রা, হ্যারি টেক্টর, টিম টেক্টর, রুবেন উইলসন।

  • সর্বশেষ