শিরোনাম
◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা ◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যান্ড অ্যাশেজের প্রস্তুতি নিতে আগামী বছর মে মা‌সে বাংলাদেশের বিরু‌দ্ধে টেস্ট খেলবে  

স্পোর্টস ডেস্ক : আগামী গ্রীষ্মে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। এমনটাই খবর ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের। 

সবশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ১৭ বছর পর আবারও সেখানে লাল বলের সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। যদিও সিরিজটি মাত্র এক ম্যাচের।

তবে ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এটি নির্ভর করছে পরের মাসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় আয়োজন করা হবে, সে বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কী সিদ্ধান্ত নেয় তার ওপর।

বর্তমান চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হওয়া পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে আয়োজন করবে ইসিবি। চুক্তিতে বলা আছে, ফাইনাল অবশ্যই লন্ডনে হতে হবে। সাম্প্রতিক দুটি ফাইনাল আয়োজন করা লর্ডসকে প্রথম পছন্দ হিসেবে ধরা হলেও, উইকেটের মান নিয়ে উদ্বেগের কারণে ফাইনালটি দ্য ওভাল-এ সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে ইংল্যান্ডের ১১৫ রানের জয় বৃষ্টির কারণে চার দিনে গড়ালেও ম্যাচটি শেষ হয় মাত্র ১৬৬ ওভারে। বোলিং সহায়ক উইকেট নিয়ে এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব এর সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে দুটি টেস্ট ম্যাচ আয়োজনের নিশ্চয়তা রয়েছে। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ওভালে হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি লর্ডসে আয়োজন করা হতে পারে।

এমন হলে আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের সাতটি টেস্টের মধ্যে চারটিই লন্ডনে অনুষ্ঠিত হবে এবং উত্তর ইংল্যান্ডে কোনো টেস্ট ম্যাচ হবে না। এদিকে, অ্যাশেজের ভেন্যু নিয়েও সমালোচনার মুখে পড়েছে ইসিবি। অ্যাশেজের ম্যাচগুলো হবে এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ, রোজ বোল ক্রিকেট গ্রাউন্ড, লর্ডস এবং ওভালে।

বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কারণ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। সফরে টাইগারদের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে থ্রি লায়ন্সরা। এরপর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেস্ট এবং পরে অ্যাশেজ সিরিজ। ফলে ২০২৭ সালে ইংল্যান্ড টানা নয়টি টেস্ট খেলবে—যার প্রতিপক্ষ হবে শুধুমাত্র বাংলাদেশ অথবা অস্ট্রেলিয়া। -- ডেইলি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়