শিরোনাম
◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা ◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ভার‌তের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে ভারত।

অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গঠন করা ১৫ সদস্যের এই  স্কোয়াডে ফিরেছেন বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ। তবে দলে জায়গা হয়নি আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা তরুণ ওপেনার যশস্বী জাইসওয়ালের।

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ফিটনেস পরীক্ষার ওপর ভিত্তি করে দলে ফিরেছেন বিরাট কোহলি। অন্যদিকে দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটেছে জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেলের। চোটের কারণে এই স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া।

এছাড়া, দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার প্রিন্স যাদব ও স্পিন অলরাউন্ডার হার্শ দুবে। ইংল্যান্ড সফরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বার্মিংহাম, ১৬ জুলাই কার্ডিফ এবং ১৯ জুলাই লর্ডসে।

ভারতের ওয়ানডে স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি (ফিটনেস সাপেক্ষে), কেএল রাহুল, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, হার্শিত রানা, আর্শদীপ সিং ও গুরনুর ব্রার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়