শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে স্বাগ‌তিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ‌যে দল‌টি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জিতেছিল। সেই বাংলা‌দেশ দল টি-টোয়েন্টি সিরিজে কিছুই করতে পার‌লো না। ওয়ানডে সি‌রিজ জেতা দল‌টির কা‌ছে প্রত্যাশা ছিল বেশি। তাওহীদ হৃদয়রা সেই প্রত্যাশা তো পূরণ করতে পারেননি। উল্টো সমর্থকদের হতাশ করেছেন। তিন ম্যাচের প্রতিটিতেই অসহায় আত্মসমর্পণ করেছেন তারা। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটু লড়াই করতে পেরেছিল স্বাগতিকরা। তবে তৃতীয় ম্যাচে সেটাও হলো না।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান ক‌রে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। অদ্ভুত রান আউটে কাটা পড়েছেন তানজিদ হাসান তামিম। তার আগে করেছেন ২ বলে ৫ রান।

সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন করেছেন হতাশ। দুজনেই অজি বোলারদের সামনে বেশ ভুগেছেন। ৯ বলে ১ রান করেছেন সাইফ, আর ইমন ১ রান করতে খেলেছেন ১৩ বল। নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী তেমন কিছুই করতে পারেননি। ৮ বলে ৬ রান করেছেন সোহান। আর ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি শামীম।

তবে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। প্রথমে রিশাদ হোসেনকে নিয়ে লড়াই করেছেন তিনি। ১৪ বলে ১৬ রান করে রিশাদ ফেরার পর শরীফুল ইসলাম দিয়েছেন তাকে সঙ্গ। শেষ পর্যন্ত ৫১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালায় অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শরীফুল ইসলামের প্রথম ওভার থেকেই ১৬ রান তোলেন দুই ওপেনার মিচেল মার্শ ও জস ইংলিস। বাকিদেরও তুলোধুনা করেছেন তারা।

১৬ বলে ১৭ রান করা ইংলিসকে ফিরিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। তবে তাকে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো বাকিরা দিয়েছেন দেদারসে রান। নাহিদ রানা নিজের প্রথম ওভারে এসেই দেন ২০ রান। মাত্র ২৩ বলেই ফিফটি তুলে নেন মার্শ। শেষ পর্যন্ত ২৮ বলে ৬০ রান করে থেমেছেন তিনি। কুপার কনোলি পারেননি ম্যাচ শেষ করে আসতে। তবে টিম ডেভিডকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাট রেনশ।বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়