শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৪:১১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয়ের লড়াকু ফিফটিতেও ১০৯ রানেই থামল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় হলো বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তাওহীদ হৃদয়রা নির্ধারিত ওভারে করতে পেরেছেন মোটে ১০৯ রান।

হৃদয় ৫১ বলে ৬১ রান না করলে এই ১০৯ রানও হত না। বাকিদের মধ্যে রিশাদ হোসেন ছাড়া আর কেউ দশের ঘর পার হতে পারেননি। বাংলাদেশের ওপর বড় চাপটা তৈরি করেছেন স্পেন্সার জনসন। বাঁহাতি এই পেসার মাত্র ৬ রান দিয়েই তুলে নিয়েছেন ২ উইকেট।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ওভার থেকে উইকেটের পতন শুরু হয়। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে চার হাঁকানো তানজিদ তামিমকে আত্মবিশ্বাসীই লাগছিল, সাইফ হাসানের স্ট্রেইটে খেলা বলে স্পেন্সার জনসন আঙুল ছোঁয়ালে ননস্ট্রাইকে রানআউট হন তিনি। একই ওভারে বিদায় নেন ৯ বল খেলে ১ রান করা সাইফ হাসান।

পরের ২ ওভারে কোনো উইকেট না হারালেও বাংলাদেশ রান তুলে মাত্র ৩। পঞ্চম ওভারের শেষ বলে নাথান এলিসের বলে জোয়েল ডেভিসকে ক্যাচ দেন পারভেজ হোসেন ইমন। এই ব্যাটার ১ রান করেন ১৩ বল খেলে।

এই ম্যাচ দিয়ে দলে ফিরেছিলেন নুরুল হাসান সোহান। ৮ বল খেলে মাত্র ৬ রান করেন তিনি। ব্যর্থতা চলছে শামিম হোসেনেরও, এই হার্ডহিটার ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এরপর তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের মধ্য ২৬ রানের জুটি হয়। রিশাদ ১৪ বলে ১৬ রান করে দিয়ে যান।

নাসুম আহমেদ ২ বল মোকাবিলায় আউট হয়ে গেলে হৃদয় শরিফুল ইসলামের সঙ্গে ২১ রানের জুটি গড়েন। এরপর তাসকিন আহমেদের সঙ্গে গড়েন ২৩ রানের জুটি। শরিফুল ৭ ও তাসকিন করেন ২ রান। হৃদয় ৫১ বলের ইনিংসে ৩টি চার ও সমানসংখ্যক ছয় হাঁকান। জনসন ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়