স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিকভাবে মেক্সিকোতে ক্রিকেট এসেছে ১৯শ শতকে ব্রিটিশদের বসতি স্থাপনের মাধ্যমে। একসময় মেক্সিকোতে ক্রিকেট খেলা চললেও বিপ্লব ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনে প্রায় বিলুপ্ত হয়ে যায় খেলাটি। পরে ফুটবল দেশটির প্রধান খেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ জুন) সেই হারিয়ে যাওয়া ক্রিকেটের আবার পুনর্গজাগরণ ঘটছে মেক্সিকোর । তবে কোন মাঠ বা স্টেডিয়ামে নয়, বরং দেশটির কারাগারের ভেতর। অপ্রত্যাশিতভাবে একটি খেলার , ক্রিকেট। যে খেলাটি হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়, সেটিই এখন দেশটির জেলবন্দিদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। -- ডেইলি ক্রিকেট
মেক্সিকোর ন্যাশনাল কমিশন ফর ফিজিক্যাল কালচার অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে চারটি নিম্ন ও মধ্যম নিরাপত্তার কারাগারে শুরু হয়েছে এই কার্যক্রম। এর মূল উদ্দেশ্য ছিল বন্দিদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সম্মান এবং শারীরিক সক্রিয়তা বৃদ্ধি করা।
কর্মকর্তাদের মতে, ক্রিকেটের একটি বিশেষ দিক হলো আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য করা এবং তা নিয়ে প্রশ্ন না করা। ফলে, কারাগারের পরিবেশে নিয়ম মানার মানসিকতা গড়ে তুলতে ক্রিকেটকেই চিহ্নিত করে তারা। তাদের কাছে এটি ফুটবলের তুলনায় কম সংঘাতপূর্ণ এবং বেশি নিয়ন্ত্রিত একটি খেলা।
২০২১ সালে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নারী টি–টোয়েন্টি ম্যাচ দেখার পর এই উদ্যোগ নেয় ক্রীড়া মন্ত্রণালয়। এরপর দ্রুতই কারাগারগুলোতে ক্রিকেটের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে মেক্সিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তখন থেকে জেল প্রাঙ্গণের বাস্কেটবল কোর্ট ও খালি জায়গাগুলো ক্রিকেট মাঠে রূপ নিয়েছে।
কারা করতৃপক্ষ জানিয়েছে, বন্দিরা বিরতির সময় অধীর আগ্রহ নিয়ে ক্রিকেট খেলায় অংশ নিচ্ছে। শুধু পুরুষরাই নয়, নারী বন্দিরাও যুক্ত হচ্ছে এই খেলায়। অনেকসময় খেলার জন্য নিজেরাই কাঠের ব্যাট তৈরি করছে। এতে কারিগরী দক্ষতাও বাড়ছে বন্দিদের মধ্যে।
ভবিষ্যতে উচ্চ নিরাপত্তার কারাগারে এই ক্রিকেট খেলার কর্মসূচি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।