শিরোনাম
◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ◈ এল নিনোর প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহ, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি! ◈ এনআরবিসি ব্যাংক অর্থ লুটপাট লুকা‌তে মুছে ফেলেছে ১১ লাখ তথ্য ◈ লেবান‌নে শিশু হত‌্যা বন্ধ না হ‌লে ইসরা‌য়েল‌কে ক‌ঠোর জবাব দে‌বে ইরান ◈ এক ম্যাচ খেলেই ইরানি ফুটবলারের যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাম কেন কালো তালিকায় ছিল কারণ জানালো হিন্দুস্তান টাইমস! ◈ বিশ্বকাপজয়ী সা‌বেক ব্রাজিলিয়ান তারকা নেইমারের কড়া সমালোচনা কর‌লেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে কোন পথে এগোচ্ছে বিএনপি? ◈ টাইম ম‌্যাগা‌জি‌নের প্রভাবশালীদের তালিকায় ভার‌তের ক্রিকেটার মান্ধানা ও দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বাভুমা  ◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান ক্রিকেট‌ বোর্ড ডাটা নির্ভরতার পথে হাঁটছে  

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিভিত্তিক চুক্তি বাতিল করে এবার ফরম্যাটভিত্তিক নতুন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।

লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ভবিষ্যতে খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে তাদের বিশেষায়িত ফরম্যাট এবং পরিসংখ্যানভিত্তিক (ডাটা) পারফরম্যান্সের ওপর। -- ডেইলি ক্রিকেট

তিনি আশা প্রকাশ করে জানান, নতুন ব্যবস্থায় অধিকাংশ সিদ্ধান্ত ডাটা অ্যানালিটিক্সের মাধ্যমে নেওয়া হবে, ফলে চুক্তি নিয়ে বিতর্ক ও অসন্তোষ কমবে। নতুন কাঠামো অনুযায়ী, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পারফরম্যান্স অনুযায়ী আলাদা “ডাটা ফরম্যাট ট্র্যাক” তৈরি করা হবে। টেস্ট ক্রিকেটকে উৎসাহিত করতে লাল বলের বিশেষজ্ঞদের জন্য বাড়তি আর্থিক সুবিধা রাখা হচ্ছে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশেষজ্ঞরা বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রে বেশি সুযোগ পাবেন।

তবে, সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের নিয়ে। এতোদিন জাতীয় দলের ক্রিকেটাররা সাধারণত দেশটির ঘরোয়া ক্রিকেটে অংশ নিতেন না। তবে এবার তাতে আসছে পরিবর্তন। এখন থেকে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।

পিসিবির কোচিং স্টাফরা জানিয়েছেন, শুধু রান বা উইকেট নয়, ম্যাচে একজন ক্রিকেটারের সামগ্রিক প্রভাবও মূল্যায়নের অংশ হবে। সব ঠিক থাকলে চলতি মাসে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নতুন এই ডাটানির্ভর চুক্তি কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে পিসিবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়