শিরোনাম
◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা ◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ নারী ক্রিকেট দলের টি-‌টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা চমৎকার হয়েছে। রোববার (১৪ জুন) বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে নিগার-শারমিনরা। ‘গ্রুপ এ’-তে আধিপত্য রেখেই প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এজবাস্টনে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল নেদারল্যান্ডস। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তোলে ডাচরা। জবাবে ১৯.১ ওভারে ৪ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ এনে দেন দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। দুজন মিলে যোগ করেন ৬৭ রান। আউট হওয়ার আগে ফিফটি করেন জুয়াইরিয়া। ৩৩ বলে ৫০ রানে আউট হন তিনি। দিলারার ব্যাট থেকে আসে ২৩ বলে ২৬ রান। তবে, অধিনায়ক নিগার সুলতানা গোল্ডেন ডাকে ফিরলে শঙ্কা তৈরি হয়। সুবহানা মুস্তারিও ফেরেন ১০ বলে ৪ রানে।

শঙ্কা দূর করেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। শারমিন ৩২ বলে ৩৭ রানে এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। 

দিনের শুরুতে ব্যাট হাতে নেদারল্যান্ডস অধিনায়ক ব্যাবেট ডি লিড ছাড়া বলার মতো স্কোর গড়েননি কেউই। ৪৫ বলে ৫০ রান করেন ডি লিড। বাংলাদেশের পক্ষে বল হাতে দুই উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট ঝুলিতে ভরেন ফারিহা, মেঘলা, রাবেয়া ও রিতুমনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়