শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি

স্পোর্টস ডেস্ক : চলমান ফুটবল বিশ্বকা‌পের ম‌ধ্যে শুরু হ‌য়ে‌ছে আ‌রেক বিশ্বকাপ। আজ রোববার নারী টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের। শুরুতেই মুখোমুখি পাকিস্তান। একদিনের বিশ্বকাপ জেতার পর সম্প্রতি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স ভারতের মেয়েদের। তাই আত্মবিশ্বাস নিয়ে নামবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজরা। 

সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের সঙ্গে সাক্ষাতে আধিপত্য বিস্তার করেছে উইমেন ইন ব্লুরা। দুই দল ১৬ বার মুখোমুখি হয়েছে। তারমধ্যে ১৩বার জিতেছে ভারত। শেষবার দুবাইয়ে ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশ মুখোমুখি হয়। ৬ উইকেটে জেতে ভারতের মেয়েরা। 

বর্তমানে ধারাবাহিকতার অভাব রয়েছে স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মার। কিন্তু দুই ওপেনারের ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে ছন্দে আছেন হরমনপ্রীত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া অর্ধশতরান করেন। জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার চেষ্টা করবে ফাতিমা সানারা। দারুণ ছন্দে আছেন পাকিস্তানের অধিনায়ক। গত এক বছরে ফর্মে আছেন। সম্প্রতি মেয়েদের টি-২০ তে দ্রুততম অর্ধশতরান করেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে ৫০ রান সম্পূর্ণ করেন। 

ফুটবল বিশ্বকাপের বাজারে অনেকটাই ম্লান মেয়েদের টি-২০ বিশ্বকাপ। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে কিছুটা পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। রোববার বার্মিংহ্যামে সন্ধ‌্যা সাতটায় খেলা। ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচ জিওহটস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে।

এছাড়াও টিভিতে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডিতে দেখা যাবে।রবিবার ক্রীড়াপ্রেমীদের জন্য সুপার সানডে। ভোর সাড়ে তিনটেয় মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের। এই ম্যাচ দিয়ে দিন শুরু। সন্ধ‌্যায় মেয়েদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান।

  • সর্বশেষ