শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে নিয়ে ‌ক্রিকেট ধারাভাষ‌্যকর হার্শা ভোগলের আফসোস! 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে। যে অজিদের বিপক্ষে এই সিরিজের আগে ৫০ ওভারের ক্রিকেটে টাইগারদের ছিল মাত্র একটি জয়। সেই বাংলাদেশই এখন স্বপ্ন দেখছে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার।

মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে বড় জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে অজিদের বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে করে অনেকেই করছেন টাইগারদের প্রশংসা। বিশেষ করে স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত টাইগাররা যে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষেও গ্রীন উইকেটে দাপট দেখাচ্ছে তাতে অবাক অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক।

বাংলাদেশকে ভালো করতে দেখে বেশ খুশি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে। তবে সেই সাথে তার আছে আফসোসও। তার বিশ্বাস, বাংলাদেশ যদি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতো তাহলে বেশ প্রভাব রাখতে পারতো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা লিখেছেন, "বাংলাদেশকে ভালো করতে দেখে ভালো লাগছে। ওদের মধ্যে কিছু সত্যিকারের প্রতিভা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যদি ওরা নিজেদেরকে ব্যবহৃত ও ছুড়ে ফেলা হতে না দিত, তাহলে ওরা একটা প্রভাব ফেলতে পারত।”

আগামী ১৪ জুন, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে প্রথমবারের মতো অজিদের হোয়াইটওয়াশ করবে টাইগারররা।

  • সর্বশেষ