শিরোনাম
◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৫:১২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং দলের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়ামসন। তিন ফরম্যাটেই লম্বা সময় ধরে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ছিলেন উইলিয়ামসন। নিজের সময়ের বিশ্বের সেরাদের কাতারেও ছিল এই কিংবদন্তির নাম। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এই কিউই তারকা।

ইংল্যান্ডে নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ চলছে। লর্ডসে প্রথম ম্যাচ তারা ১১৫ রানে হেরে গেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতি নেওয়ার মাঝেই অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই অভিজ্ঞ ব্যাটার। সেইসঙ্গে সব ফর‌ম্যাট মিলিয়ে ১৬ বছরে ৩৭৮ ম্যাচের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

মানে লর্ডসেই নিউজিল্যান্ডের জার্সিতে শেষ ম্যাচ খেললেন উইলিয়ামসন। সিরিজের বাকি দুটি ম্যাচে খেলবেন না তিনি। লর্ডসে প্রথম ইনিংসে মাত্র ২ বল খেলে ডাক মারেন তিনি। ৩৫ বছর বয়সী ব্যাটার দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ছিলেন। করেন ১৮ রান।

উইলিয়ামসন বলেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম, তবে গত কয়েক দিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমি সবসময়ই একটা তীব্র তাড়না এবং ক্ষুধা অনুভব করেছি এবং নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, এটা ভেবে আমি গর্ববোধ করি।’ নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি, ‘এর চেয়ে কম কিছু নিয়ে খেলা চালিয়ে যাওয়াটা ঠিক হতো না এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে নিজের সিদ্ধান্তে (সম্মানের সাথে) বিদায় নিতে পারছি।’

নিউজিল্যান্ডকে নিয়ে বেশ আশাবাদী উইলিয়ামসন, ‘এই দলটা যেদিকে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি বেশ আশাবাদী। নিউজিল্যান্ডের এই দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু করার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। এটি এমন একটি দল যাকে আমি ভালোবাসি এবং এতদিন এই দলের অংশ হতে পেরে নিজেকে অবিশ্বাস্য রকমের ভাগ্যবান মনে করি। এটি সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে।’

উইলিয়ামসন ১১০ টেস্টে ৩৮ হাফ সেঞ্চুরি ও ৩৩ সেঞ্চুরিতে ৫৪.০৬ গড়ে ৯৫১৫ রান করেছেন। ওয়ানডে রেকর্ডও অসাধারণ। ১৭৫ ম্যাচে ৪৭ ফিফটি ও ১৫ সেঞ্চুরিতে ৪৮.৬৯ গড়ে ৭২৫৬ রান করেছেন। অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে আগামী বছরের বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।

উইলিয়ামসন ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, যেখানে তিনি টুর্নামেন্ট সেরা হন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে খেলেছিল কিউইরা। অধিনায়ক হিসেবে তার সেরা সাফল্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়। ২০২১ সালের জুনে সাউদাম্পটনে ভারতকে হারাতে তিনি ৪৯ ও অপরাজিত ৫২ রান করেন।

নিউজিল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে বিদায় নিচ্ছেন উইলিয়ামসন। চারবার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতেছেন এবং ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হন। উইলিয়ামসন অবসর নেওয়ায় বাকি দুটি ম্যাচের জন্য একজন স্থলাভিষিক্তের নাম ঘোষণা করবে নিউজিল্যান্ড। ১৭ জুন দ্য ওভালে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়