শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

স্পোর্টস‌ ডেস্ক : বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে শুরু হলো ফুটবল বিশ্বকাপ। একই সঙ্গে শুরু হচ্ছে আরও একটি বিশ্বকাপ। তার খবর কেউই রাখে না। সেটা মেয়েদের টি-২০ বিশ্বকাপ। ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত। ফুটবল বিশ্বকাপের মতো ক্রিকেট বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ছে। 

প্রথমবার খেলবে ১২টি দল। ইংল্যান্ড এবং ওয়েলসে আয়োজিত হবে। প্রায় এক মাস ধরে চলবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৫ জুলাই। সাতটি জায়গায় ৩৩টি ম্যাচ হবে। তারমধ্যে রয়েছে লর্ডস, ওভাল, ওল্ড ট্র্যাফোর্ড এবং হেডিংলে। 

খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড। ফেভারিটদের মধ্যে থাকছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডের জন্য ঐতিহাসিক বিশ্বকাপ। মেয়েদের টি-২০ বিশ্বকাপে অভিষেক হবে ডাচদের। একদিনের বিশ্বকাপ জেতার পর ভারতকে ঘিরে প্রত্যাশা ক্রমশ বাড়ছে। গ্রুপ এ-তে স্মৃতিদের গ্রুপে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। মেয়েদের ক্রিকেটে আগ্রহ ক্রমশ বাড়ছে। ফ্যানরা জানতে চাইছে কোথায় মেয়েদের টি-২০ বিশ্বকাপ দেখানো হবে। 

শুক্রবার শুরু বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-শ্রীলঙ্কা। ৫ জুলাই লর্ডসে ফাইনাল। স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে খেলা। লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে হবে। ১২টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৬টি দল। গ্রুপে প্রত্যেক দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল শেষ চারে যাবে। দুই বিজয়ী দল ফাইনালে খেলবে। 

গ্রুপ এ : ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ।

গ্রুপ বি : ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।

  • সর্বশেষ