শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নতুন মুখ রবিউলকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলা‌দে‌শের টেস্ট দল টেস্ট  ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ। এরপরই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তারকা পেসারদের বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। এছাড়াও টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা তাওহীদ হৃদয়কেও স্কোয়াডে রেখেছে নির্বাচকরা।

তবে সবচেয়ে বড় চমক পেস বোলিং অলরাউন্ডার রবিউল হকের ডাক পাওয়া। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন রংপুর বিভাগের এই পেসার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করেন তিনি বেশ ভালো। যার ফলস্বরুপ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি।

বিশ্রাম নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন নাঈম হাসান। দারুণ ফর্মে থাকার পরও মিরাজ একাদশে থাকায় সুযোগ পাচ্ছিলেন নাঈম। এবার নিজেকে মেলে ধরার আরও একটি সুযোগ পেলেন নাঈম। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।

  • সর্বশেষ