শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুরে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

ঐতিহাসিক জয় পাওয়ায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো—

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় টাইগাররা।

Advertisement

এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলবে।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরো বড় সাফল্য অর্জন করবে।

এ অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

দ্বিতীয় ওয়ানডেতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পাওয়ার বিপরীতে মিরপুরেই প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, ভেন্যু যথারীতি মিরপুর।

 

  • সর্বশেষ