শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম মে মাসের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। তাদের সঙ্গে চূড়ান্ত তালিকায় রয়েছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। দুই ম্যাচে মোট ২৫৩ রান করে সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। প্রথম টেস্টে ৭১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে দলীয় সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অভিজ্ঞ ব্যাটার।

অন্যদিকে, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বল হাতে ছিলেন বাংলাদেশের প্রধান অস্ত্র। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। বিশেষ করে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তাইজুল। ব্যাট হাতেও দলীয় সংগ্রহে যোগ করেন ৫৩ রান।

এছাড়া, মে মাসে ছয়টি ওয়ানডেতে ২৪৯ রান ও ৮ উইকেট নিয়ে নজর কেড়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। এখন এই তিন ক্রিকেটারের মধ্য থেকে একজনকে মে মাসের সেরা ক্রিকেটার ঘোষণা করবে আইসিসি।

  • সর্বশেষ