শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

নিজস্ব প্রতি‌বেদক : এক‌দি‌নের ক্রিকেটে দুরন্ত গ‌তি‌তে চল‌ছে বাংলা‌দেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড সর্বশেষ তিন ওয়ানডে সিরিজেই জিতেছে লাল-সবু‌জের দেশ। সামনে এবার অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৯ জুন) থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।

১৫ বছর আগে অর্থাৎ ২০১১ সা‌লে পুরিস্থিতি একরকম থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আত্মবিশ্বাসে ভরপুর নতুন এক বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা।

শেষ পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডকেও ২-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। অন্যদিকে শেষ ৫ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র ১টি। সবশেষ পাকিস্তান সফরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক পরিসংখ্যানের বাইরে বাংলাদেশ আরও একটি বড় সুবিধা পেতে যাচ্ছে স্বাগতিক হওয়ার সুবাদে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে টাইগারদের দুর্গখ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হোম অব ক্রিকেট’ এর কন্ডিশনকে বরাবরই নিজেদের অনুকূলে কাজে লাগিয়েছে বাংলাদেশ।

এছাড়া, ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।পাশাপাশি আইপিএলের ব্যস্ত মৌসুমের পর ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না ট্রাভিস হেডকেও। 

যদিও দুই দলের মুখোমুখি পরিসংখ্যান স্পষ্টভাবেই অস্ট্রেলিয়ার পক্ষে। ওয়ানডে ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বরাবরই আধিপত্য দেখিয়েছে অজিরা। কিন্তু ক্রিকেট এখন আর কেবল কাগজ-কলমের পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সের খেলা। বর্তমান ফর্ম, হোম অ্যাডভান্টেজ এবং গ্যালারি ভর্তি হাজারো দর্শকের উন্মাদনা—সব মিলিয়ে এবার অজিদের কঠিন পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ।

  • সর্বশেষ