শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের সাম‌নে ভালো দিন অপেক্ষা করছে: কোচ ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : লাল বলের ক্রিকেটে ভালো করতে পারছে না ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে বেন স্টোকসের দল। পয়েন্ট টেবিলে বর্তমানে তারা সাত নম্বরে। তবে লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের বিশ্বাস, সামনে ইংল্যান্ডের ভালো দিন অপেক্ষা করছে। 

সবশেষ টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড। এর পরেই শুরু হয়, ম্যাককালামের বহিষ্কার হওয়ার গুঞ্জন। তবে নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়কের ওপরই আস্থা রেখেছে ইংলিশরা। --- ডেইলি ক্রিকেট

আগামী বৃহস্পতিবার লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে ইংল্যান্ড। তার আগে বেশ আত্মবিশ্বাসী ম্যাককালাম।

তিনি বলেন, “গত চার বছরে আমরা অনেক উল্লেখযোগ্য উন্নতি করেছি, তবে কাজ এখনও শেষ হয়নি। আমার বিশ্বাস, ক্রিকেট দল হিসেবে আমাদের ভালো দিনগুলো সামনে। গত চার বছরে আমরা যেভাবে নিজেদের তৈরি করেছি, তা সামনে এগিয়ে যাওয়ার পথে দল গঠনে দারুণ সাহায্য করবে।ন যে আক্রমণাত্মক খেলার জন্য একসময় প্রশংসা কুড়িয়েছিল ইংল্যান্ড। সেই আক্রমনাত্মক এপ্রোচের কারণেই সমালোচনার মুখে তারা।

এই প্রসঙ্গে ম্যাককালাম বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেটের পাশাপাশি বুদ্ধিদীপ্ত ক্রিকেটও সমানতালে চলতে পারে। আমরা আক্রমণাত্মক ঘরানায় ক্রিকেট খেলি, তবে অনেক সময় জয়ের অবস্থায় গিয়েও ম্যাচ শেষ করার জন্য যা করা দরকার, আমরা তা করতে পারি না।

তিনি আরও বলেন, “ওই সব মুহূর্তে নিজেদের প্রয়োজন মতো শান্ত, স্থির ও কৌশলগতভাবে সচেতন থেকে নিশ্চিত করতে হবে যেন ম্যাচটা শেষ করতে পারি।

  • সর্বশেষ