শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ইরানের ১০ পদক জয় 

স্পোর্টস ডেস্ক : এশিয়ান প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের একাদশতম আসরে ইরানের জাতীয় প্যারা-তায়কোয়ান্দো দল ১০টি বিভিন্ন রঙের পদক জিততে সক্ষম হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা 'ইরনা' জানিয়েছে, সোমবার মঙ্গোলিয়ার উলানবাটোর শহরের "এম ব্যাংক" হলের একাদশতম এশিয়ান প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। একদিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১০৪ জন ক্রীড়াবিদ অংশ নেন এবং বিভিন্ন ওজন শ্রেণীতে সেরাদের বেছে নেওয়া হয়। -- পার্সটু‌ডে

এই প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন মোহাম্মদ তাহা হাসানপুর, আবুল ফজল ঈমানি, সাঈদ সাদেকিয়ানপুর, আমির হোসেন আলিজাদেহ, আমির মোহাম্মদ হাকিকাতশেনাস, মাহদি পুররাহনামা, আলিরেজা বাখত, হামেদ হাকশেনাস, আয়লার জামি, নারগিস জাভাদি, জাহরা রাহিমি, পারিমাহ তুরানি এবং রোমিনা চামসুরকি। তাদের দুর্দান্ত লড়াইয়ের পর ইরানের ঝুলিতে আসে মোট ১০টি পদক।

ইরানের জাতীয় প্যারা-তায়কোয়ান্দো দলের পুরুষ ও নারী বিভাগে যৌথভাবে আলিরেজা বাখত, আমির মোহাম্মদ হাকিকাতশেনাস এবং মোহাম্মদ তাহা হাসানপুর ৩টি স্বর্ণপদক জয় করেন। জাহরা রাহিমি ও সাঈদ সাদেগিয়ানপুর ২টি রৌপ্যপদক এবং হামেদ হাকশেনাস, মাহদি পুররাহনামা, আয়লার জামি, পারিমাহ তুরানি ও রোমিনা চামসুরকি ৫টি ব্রোঞ্জপদক লাভ করেন।

  • সর্বশেষ