শিরোনাম
◈ ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড, ফিরছে কঠোর নিয়ম ◈ মোদিকে প্রশ্ন করে ভাইরাল হওয়া সেই সাংবাদিক সম্পর্কে যা জানা গেল (ভিডিও) ◈ রংপুরে গরুর থাকছে আবাসিক হোটেলে, মিলছে নিরাপদ আশ্রয়, গরুপ্রতি ৫০ টাকা নেওয়া হয় ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: আনসার-ভিডিপি সমাবেশে তারেক রহমান ◈ ভারতে যেভাবে কামাল মাওলা মসজিদ হয়ে গেল মন্দির: আল জাজিরা অনুসন্ধান ◈ ইরান কি বিশ্বকাপে খেলবে, কী করতে চাইছে ফিফা ও যুক্তরাষ্ট্র? ◈ চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ, জুনের শেষে পুরোদমে জ্বালানি সরবরাহ ◈ হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু ◈ সরকারি চাকরিজীবীদের বেতন কত, কোন গ্রেডে কী কী ভাতা ও সুবিধা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিস্তা প্রকল্পে আসছে বড় সংশোধন

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে রুদ্ধশ্বাস লড়াই, বাংলাদেশের দরকার ৩ উইকেট পাকিস্তানের ১২১ রান

সিলেট টেস্টে রোমাঞ্চকর এক সমাপ্তির অপেক্ষায় বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট এবং পাকিস্তানের দরকার ১২১ রান।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান এক সময় ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল। সেখান থেকে দলের হাল ধরেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে এই দুজনে ১৩৪ রানের এক দুর্দান্ত ও প্রতিরোধ গড়ে তোলেন।

রিজওয়ান তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ফিফটি এবং সালমানও পান অর্ধশতকের দেখা। এই জুটির দৃঢ়তায় পাকিস্তান ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। ম্যাচ যখন বাংলাদেশের হাত থেকে ফসকে যাচ্ছিল, তখনই দৃশ্যপটে আসেন স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ৮২তম ওভারে দারুণ এক ডেলিভারিতে ৭১ রান করা সালমান আগাকে বোল্ড করে দীর্ঘ ১৩৪ রানের জুটি ভাঙেন তাইজুল।

নিজের পরের ওভারে এসে আবারও আঘাত হানেন তিনি। এবার রানের খাতাই খুলতে না পারা হাসান আলীকে দ্রুত ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে চরম চাপে ফেলে দেন এই বাঁহাতি স্পিনার। মাত্র ১২ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে শেষ বিকেলে ম্যাচ পুরোপুরি জমিয়ে তোলে বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮৬ ওভারে ৭ উইকেটে ৩১৬ রান। ক্রিজে ৭৫ রান নিয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গী হিসেবে আছেন সাজিদ খান (৮*)।

বুধবার শেষ দিনে এই ৩টি উইকেট দ্রুত তুলে নিয়ে ঐতিহাসিক জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে, ইতিহাস গড়ে ম্যাচ জিততে পাকিস্তানের এখনো প্রয়োজন ১২১ রান।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৯০/১০

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২/১০

পাকিস্তান ২য় ইনিংস: ৩১৬/৭ (৮৬ ওভার, রিজওয়ান ৭৫*, সালমান আগা ৭১, শান মাসুদ ৭১, বাবর আজম ৪৭, তাইজুল ৪/১১৩, নাহিদ রানা ২/৫৮)

(লক্ষ্য ৪৩৭ রান, পাকিস্তান এখনো ১২১ রান পিছিয়ে, বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়