শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোলারদের দাপটে পাকিস্তান অলআউট ২৩২, এগিয়ে বাংলাদেশ

টাইগার বোলারদের যৌথ পারফরম্যান্সে পাকিস্তানকে বেঁধে ফেলেছে বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানেই থমকে যায় সফরকারীদের প্রথম ইনিংস। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ করায় লিড হয়েছে ৪৬ রানের। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন বাবর আজম। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা।

দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল (৮) ও আজান আওয়াইসকে (১৩) ফিরিয়ে প্রথম ব্রেক-থ্রু দেন পেসার তাসকিন আহমেদ। এরপর অধিনায়ক শান মাসুদ (২১) ও সৌদ শাকিলকে (৮) দ্রুত সাজঘরে পাঠিয়ে মিডল অর্ডার কাঁপিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করে বিপজ্জনক হয়ে ওঠা বাবর আজমকে (৬৮) ফিরিয়ে দিনের সবচেয়ে বড় উইকেটটি নেন নাহিদ রানা। এরপর মোহাম্মদ রিজওয়ান (১৩), সালমান আলী আঘা (২১) ও হাসান আলীকে (১৮) একে একে ফিরিয়ে পাকিস্তানের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন স্পিনার তাইজুল ইসলাম।

তিনটি করে উইকেট নিয়েছেন নাহিদ ও তাইজুল। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

 

  • সর্বশেষ