শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৬ মে) বিসিবি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফল প্রকাশ করা হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

advertisement

১৮ মে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের পর ১৯ মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে ১৯ মে বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এরপর ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। এরপর ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানির সময় ধার্য করা হয়েছে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর ২টার দিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত ১২ পর্যন্ত।

বিসিবি বর্তমানে পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দিয়ে।

আগের নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

এরপর তামিমকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়। তাদের মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। সেটিই বাস্তবায়ন হতে চলেছে।

 

  • সর্বশেষ