শিরোনাম
◈ এক কক্ষে শতাধিক, চৌকি ভাগাভাগি করে ঘুম, রাজারবাগে করুণ অবস্থায় পুলিশ সদস্যরা! ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?  ◈ স্বাস্থ্যকর ওটসই শরীরের শত্রু! যাদের এড়িয়ে চলা উচিৎ ◈ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই ◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ ◈ ১৫০ কোটি টাকার বালাসী-বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের টি-২০ ক্রিকেট লিগে ফ্রাঞ্চাইজি কিন‌লেন রাহুল দ্রা‌বির 

স্পোর্টস ডেস্ক : রাহুল দ্রাবিড়ের মতো তাঁর কীর্তিকলাপও চুপিসারে। কখনও কাকপক্ষীও টের পায় না। অথচ কাজের কাজ করে বেরিয়ে যান। ক্রিকেটজীবন থেকেই এমন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডাবল। ডাবলিনে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগে নতুন একটি ফ্রাঞ্চাইজির উন্মোচন হয়। 

লিগের আত্মপ্রকাশের আগে রাহুল দ্রাবিড়কে ডাবলিন ফ্র্যাঞ্চাইজির মালিক বলে পরিচয় দেওয়া হয়। ইটিপিএলের যৌথ মালিক অভিষেক বচ্চন বলেন, 'আমি রাহুলের মতো একজনকে চাইছিলাম। কারণ ও যা করে, মনোযোগ দিয়ে করে। ওর দৃষ্টিভঙ্গি আলাদা।' বিসিসিআই আইপিএল ছাড়া ভারতীয় ক্রিকেটারদের অন্যান্য টি-২০ লিগে খেলতে দেয় না। কিন্তু এবার ইটিপিএলে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে। 

ভারতে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, ইউরোপের লিগে খেলতে কোনও বাধা নেই তারকা স্পিনারের। ডাবলিন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক এবং মেন্টরের ভূমিকা পালন করবেন অশ্বিন। ছয় তারকাখচিত দলের মধ্যে দ্রাবিড়ের দল অন্যতম। 

সারা বিশ্বে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ আছে। সেগুলোর থেকে এই লিগ আলাদা হবে কীভাবে? অভিষেক বলেন, 'স্টিভ ওয়া, জন্টি রোডস, দ্রাবিড়ের মতো প্রাক্তনরা লিগের ওজন বাড়িয়ে দিচ্ছে। মালিকানার ক্ষেত্রে আমরা এইধরনের মানুষদেরই চাই। এটা প্লেয়ারদের সাহায্য করবে, নতুন প্লেয়ার তুলে আনতে অবদান রাখবে।

ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং দ্য রয়েল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিলিত উদ্যোগে ডাবলিন, বেলফাস্ট, এডিনবোরো, গ্লাসগো, রটারডাম এবং অ্যামস্টারডামের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে হবে এই লিগ। ইউরোপে ক্রিকেট ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। 

এবার সময়টাও মিলে যাচ্ছে। কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের মাঝে আইসিসি অনুমোদিত উইন্ডো পেয়েছে ইটিপিএল। আইসিসি থেকে শুরু করে দেশের জাতীয় বোর্ডগুলোর সমর্থন পাবে এই লিগ। একটি নির্দিষ্ট সময় খেলা হবে। তারমধ্যে রয়েছে অনেক প্রাক্তন তারকা।

অভিষেক জানান, দ্রাবিড়-অশ্বিন কম্বিনেশন ভারতীয় দর্শক টানার চাল বা দেশে ফুটপ্রিন্ট রাখার উদ্দেশ্য নয়। ডেভেলপমেন্ট প্রজেক্ট ছাড়া নিজেকে কিছুর সঙ্গে জড়াননি দ্রাবিড়। কেন এই লিগের সঙ্গে যুক্ত হলেন? দ্রাবিড় বলেন, 'এই লিগের উদ্দেশ্য আমাকে আকৃষ্ট করেছে। লিগের উদ্দেশ্য ইউরোপে ক্রিকেটের পসার বাড়ানো। গ্রাসরুট ডেভেলপমেন্ট শক্তিশালী করা। আয়ারল্যান্ড এবং ইউরোপের প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে ধরা। 

ডাবলিনের নির্দিষ্ট ক্রিকেট কমিউনিটি আছে। উন্নয়নের জায়গা আছে। পরের প্রজন্মকে তৈরি করা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। আশা করছি ইটিপিএল তাতে অবদান রাখতে পারে।' ইতিমধ্যেই লিগের সঙ্গে যুক্ত হয়েছে মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্যান্টনার, গ্লেন ম্যাক্সওয়েল, ফ্যাফ ড'প্লেসি, হেনরিচ ক্লাসেন, লিয়াম লিভিস্টোন এবং টিম ডেভিডদের নাম। 

২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই লিগ। ৬ ফ্র্যাঞ্চাইজি খেলবে ৩৩টি ম্যাচ। কাবাডিতে সাফল্য পেয়েছেন অভিষেক। এবার ইউরোপের টি-২০ ক্রিকেটেও সাফল্য পেতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়