শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ স‌ম্মেল‌নে বি‌সি‌বি সভাপ‌তির ঘোষণা, অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা খে‌লোয়াড় পাবেন গাড়ি

স্পোর্টস ডেস্ক : সদ‌্য সমাপ্ত নিউজিল্যান্ড সি‌রিজএবং চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কারের ব্যবস্থা রেখেছে বি‌সি‌বির বর্তমান অ্যাড-হক কমিটি। মূলত দেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহারের রীতি তৈরি করেছে বিসিবি। সেই ধারায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে আরও বড় পুরস্কার।

এবার বাইকের বদলে বিলাসবহুল চেরি গাড়ির ব্যবস্থা করেছেন তামিম। এ নিয়ে মঙ্গলবার (১৩‌ মে) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিসিবি সভাপতি তামিম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি।

তামিম বলেন, সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।' বিসিবি সভাপতি আরও বলেন, 'চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।

তামিম দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ বেড়েছে, 'আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন। এটা পুরোটাই বিসিবিকে।

  • সর্বশেষ