শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ ফুটবল লি‌গে আরামবাগ‌কে হারা‌লো মোহামেডান

স্পোর্টস ডেস্ক : দাপ‌টের স‌ঙ্গে খে‌লে‌ছে মোহা‌মেডান, ফ‌লে দারুণ জয় পে‌য়ে‌ছে তারা। মানিকগঞ্জে শনিবার বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় লেগে আরামবাগকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। দুই দলের প্রথম ম্যাচটি হয়েছিল ১-১ ড্র।

এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। ১৬ রাউন্ড শেষে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৫ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত মোহামেডান। বাম দিকের বাইলাইনের ওপর থেকে জুয়েল মিয়ার বাড়ানো পাসে টোকা দেন স্যামুয়েল বোয়াটেং, কিন্তু বল পোস্টে লেগে ফিরে।

অষ্টাদশ মিনিটে বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে ঘানার ল্যানটেই মিলসের বুক অবদি পা তোলেন মোহামেডানের মিনহাজ রাকিব, ব্যথায় মাটিতে শুয়ে পড়েন তিনি, এরপর কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন মিলস। ফাউলের বাঁশি বাজাননি রেফারি।

advertisement

৪০তম মিনিটে শান্তর থ্রু পাস ধরতে সৌরভ ছুটেছিলেন বক্সে, কিন্তু তিনি পৌঁছানোর আগেই দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে বিপদমুক্ত করেন আজাদ। একটু পর আরিফের শট ঝাঁপিয়ে আটকান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে মিলসের ক্রসে বক্সে অরক্ষিত কুয়ামে কিজিতো হেড লক্ষ্যে রাখতে পারেননি। বলের অবস্থানের তুলনায় একটু বেশি লাফিয়ে ওঠায় ঘানার এই ফরোয়ার্ডের হেডে বল নিচে ড্রপ খেয়ে ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। সুবর্ণ সুযোগ নষ্ট হয় আরামবাগের।

৫০তম মিনিটে মোহামেডানকে আবারও হতাশ করেন আজাদ। তবে, পরের মিনিটে আর পারেননি তিনি। সাইফুলের পাসের নাগাল বোয়াটেং পাননি, পোস্ট ছেড়ে বেরিয়ে আসা আজাদও ক্লিয়ার করতে পারেননি। আলগা বল অনায়াসে জালে জড়িয়ে দেন সৌরভ।

৭৫তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে আরিফের কাটব্যাকে ১০ মিনিট আগে বদলি নামা রহিম নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন। বাকি সময় নির্বিঘ্নে পার করে, পঞ্চম জয় তুলে নেয় আব্দুল কাইয়ুম সেন্টুর দল।

দিনের অন্য ম্যাচে, মুন্সিগঞ্জে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্তের জোড়া গোলে ৩-১ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

আশা জাগানিয়া শুরু অবশ্য পেয়েছিল রহমতগঞ্জই। দশম মিনিটে জাভেদ আহমেদের গোলে এগিয়ে যায় তারা। ৩৫তম মিনিটে শায়েক সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতে শাহিন আহমেদ আত্মঘাতী হলে পিছিয়ে পড়ে রহমতগঞ্জ। ৭১তম মিনিটে শায়েকের দ্বিতীয় গোলে জয়ের পথে এগিয়ে যায় ব্রাদার্স।

এই হারে এক ১৯ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে রহমতগঞ্জ। ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ব্রাদার্স। মোহামেডানের বিপক্ষে হারের পর ১৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক উপরে আছে আরামবাগ, ১০ দলের মধ্যে অষ্টম।

  • সর্বশেষ