শিরোনাম
◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যা‌ন্ডের ঘ‌রোয়া ক্রিকে‌টে ৬ বলে ৬ উইকেট নিয়ে জোড়া হ্যাটট্রিক করলেন পেসার 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ৬ বলে ৬ উইকেটের নজির দেখা গেছে বেশ কয়েকবার। এবার অবিশ্বাস্য সেই কাজ করে দেখালেন ইংল্যান্ডের এক পেসার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ঘটেছে এমন ঘটনা।

ইংল্যান্ডের দক্ষিণ স্টাম্পফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশন ম্যাচে মুখোমুখি হয়েছিল পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসিল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায় পেনক্রিজ। কিন্তু নাটকীয়তার তখনও বাকি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পেনক্রিজের বোলারদের তোপে ১২.১ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায় পেলসিল।

অথচ একটা সময় ২ উইকেট হারিয়ে পেলসিল তুলেছিল ৪৯ রান। এরপরই শুরু হয় মাইলস ডেভিসের তান্ডব। গড়েছেন জোড়া হ্যাটট্রিকের রেকর্ড।

পেলসালের ব্যাটিং ইনিংসের নবম ওভারে ডেভিসকে আক্রমণে আনেন পেনক্রিজ অধিনায়ক। ওভারের শেষ ২ বলে ২ উইকেট নেন এই পেসার। পিটার স্টিভেন্স এবং এহসান আকবরকে বোল্ড করেন তিনি। হ্যাটট্রিকের সুযোগ থাকায় এক ওভার বাদে তাকে আবারও আক্রমণে আনা হয়। প্রথম বলেই উইকেটের পেছনে অ্যালেক্স জোন্সকে ক্যাচ দিতে বাধ্য করেন ডেভিস। তাতেই পূর্ণ হয় হ্যাটট্রিক কিন্তু কে জানতো টুইস্ট তখনো বাকি। পরের তিন বলে ডেভিস একে একে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল পেন্নেল, টম রাইট এবং জেমি হলমেসকে। পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক। পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক। সব মিলিয়ে ম্যাচে তার শিকার ১৬ রানে ৭ উইকেট।

 অনন্য নজির গড়ে উচ্ছ্বসিত ডেভিস। ম্যাচ শেষে তিনি বলেন, "ব্যাপারটা আমার এখনও অবাস্তব মনে হচ্ছে। তবে এটা অসাধারণ সাফল্য। সত্যি বলতে, কী বলব বুঝতেই পারছি না। চতুর্থ উইকেটটা পাওয়ার পর বেশ অবাক হয়েছিলাম। তারপর তো আরও দুটো উইকেট পেয়ে গেলাম!

এছাড়া, জুলাই ২০২৫-এ ইংলিশ বোলার কিশোর কুমার সাধকও টানা ৬ বলে ৬ উইকেট নিয়ে জোড়া হ্যাটট্রিক করার বিরল রেকর্ড গড়েন।

  • সর্বশেষ