শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ইনিং‌সের শুরুটা ভা‌লো হয়‌নি বাংলা‌দে‌শের। ব্যাটিং বিপর্যয় যে‌নো গ্রাস ক‌রে ফে‌লে মিরাজ‌দের। সেখান থেকে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। তাদের ব্যাটে ভর করে লঁড়াকু পুঁজি পায় টাইগাররা। বাকি কাজটা সারেন বোলাররা। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও আগুন ঝড়ালেন নাহিদ রানা, স্লোয়ার-কাটারে পরাস্ত করলেন মুস্তাফিজুর রহমান। এতেই পথ হারাল নিউজিল্যান্ড।

 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৪.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২১০ রান তুলতে পারে নিউজিল্যান্ড। বাংলাদেশ জয় পায় ৫৫ রানে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

রান তাড়ায় নেমে ধীরস্থির শুরু করে নিউজিল্যান্ড। ব্যাটাররা সময় নিয়ে উইকেটে থিতু হয়েছেন, এরপরই আঘাত হেনেছেন বাংলাদেশের বোলাররা। এতে বেড়েছে প্রয়োজনীয় রানরেট। শেষদিকে সেটিই চাপ তৈরি করেছে কিউইদের ওপর।

ম্যাচের তৃতীয় ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান। ফিজের বাউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন হেনরি নিকোলস। ১০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

পাওয়ার-প্লেতে বাংলাদেশ আর উইকেট না পেলেও ইকোনমিকাল বোলিংয়ে চেপে ধরে রাখে কিউইদের। তিন নম্বরে নেমে উইকেটে থিতু হচ্ছিলেন উইল ইয়াং। তবে তাকে সেই সুযোগ দেননি নাহিদ রানা। তার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং (২৫ বলে ১৯)।
চার নম্বরে নেমে বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি কিউই অধিনায়ক টম লাথাম। ১৩ বলে ৫ রান করে ফেরেন তিনি।

নিক কেলি আর মোহাম্মদ আব্বাসের ব্যাটে চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ড। হাফসেঞ্চুরি তুলে নেওয়া কেলিকে ফিরিয়ে ৪৭ রানের জুটি ভাঙেন মুস্তাফিজ। ৮০ বলে ৫৯ রান করে ফেরেন কেলি।

এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। দ্রুতই উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। কিউইদের লেজ কেটে দিয়ে ফাইফার তুলে নেন মুস্তাফিজুর রহমান।

চার নম্বরে নামা ডিন ফক্সক্রফট একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন। শেষদিকে আগ্রাসী ব্যাটিংয়ে ভয় ধরিয়েছিলেন তিনি। তবে তার ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেস ব্যাটার হিসেবে ফেরার আগে ৭১ বলে ৭৫ রান করেন তিনি। নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ৪৪.৫ ওভারে ২১০ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতই বিদায় নেন সাইফ হাসান (২ বলে ০), তানজিদ হাসান তামিম (৫ বলে ১) আর সৌম্য সরকার (২৬ বলে ১৮)। পাওয়ার-প্লেতেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেটে জুটি গড়ে প্রতিরোধ গড়ে তুলেন শান্ত আর লিটন। তাদের জুটি থেকে আসে ১৭৮ বলে ১৬০ রান। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন লিটন। এর আগেই অবশ্য তাকে থামিয়েছেন জেডেন লিনক্স। ৯১ বলে ৭৬ রান করে লিটন ফিরলে ভাঙে এই জুটি।

লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন শান্ত। এরপর হাত খুলে খেলতে গিয়ে উইকেট দেন তিনি। শেষ পর্যন্ত ১১৯ বলে ১০৫ রান করে ফেরেন তিনি। শেষদিকে তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ আর মেহেদী হাসান মিরাজের ১৮ বলে ২২ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়