শিরোনাম
◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:১১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিন-শরীফুলদের দাপটে থামল কিউইরা, সামনে ২৪৮ রানের লক্ষ্য

জয়ে ধারা অব্যাহত রাখার দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে পারেনি নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে জয় পাওয়া বাংলাদেশ আজ ২৪৮ রানের লক্ষ্য পেয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নেমে টস জিতে ব্যাটিং নেয় কিউইরা।

মিরপুরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অতিথিদের। পুরো ম্যাচেই কৃপনতার সঙ্গে দারুণ বোলিং করা শরীফুল ইসলাম দলীয় ২১ রানের সময় আঘাত হানে। বাঁহাতি পেসারকে মারতে গিয়ে ব্যাটার কানায় লেগে বোল্ড হন নিক কেলি।

ব্যক্তিগত ৭ রানে কেলিকে ফেরানোর পর ফিরতি ওভারে আরেকটি উইকেট পাওয়ার সব ব্যবস্থা করেছিলেন শরীফুল।

advertisement

কিন্তু তার প্রচেষ্টা সফল হতে দেননি সাইফ হাসান। ব্যক্তিগত ১ রানের সময় উইল ইয়ংয়ের সহজ ক্যাচ স্লিপে মিস করেন সাইফ।
পরে অবশ্য ঠিকই নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শরীফুল। দলীয় ১৬৫ রানের সময় মোহাম্মদ আব্বাসকে (১৪) আউট করেন তিনি।

এতে তার বোলিং ফিগার দাঁড়ায় ১০ ওভার শেষে ২ মেডেনে ২৭ রান দিয়ে ২ উইকেট।

শুরুতে দ্রুত উইকেট হারালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই নিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে দলীয় সর্বোচ্চ ৭৩ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেন হেনরি নিকোলস ও জীবন পাওয়া ইয়ং। তবে জীবন পেয়ে ইনিংসটা বড় করতে পারেননি ইয়ং। দলীয় ৯৪ রানের সময় তাকে তানজিদ হাসান তামিমের ক্যাচ দিতে বাধ্য হয়। দ্রুত ৪ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। দলীয় সর্বোচ্চ ৬৮ রান করা ওপেনার নিকোলসও তখন হারায় তারা। তাকে আউট করেন রিশাদ। অন্যদিকে অধিনায়ক টম লাথামকে বোল্ড করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

দলীয় ১৩১ রানে ৪ উইকেট হারা নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত আড়াই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন আরেক ফিফটি করা ব্যাটার ডিন ফক্সক্রফট। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮ চারে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকানোর পথে প্রত্যেক বোলারই কমপক্ষে ১টি করে উইকেট পেয়েছেন। সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ও রিশাদ।

 

  • সর্বশেষ