শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০২:২৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুবেলকে নিয়ে মাশরাফির আবেঘন পোস্ট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। বিদায় বেলায় রুবেল হোসেনকে নিয়ে আবেগঘন পোস্ট করেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

আজ মাশরাফি তার ফেসবুকে লেখেন, এই ছবিটার মতোই আনন্দময় অনেক সময় কেটেছে তোর সঙ্গে। অ্যাডিলেডে তোর সেই দুটি ডেলিভারি যেমন গোটা দেশকে ভাসিয়েছিল উচ্ছ্বাসের জোয়ারে, তেমনি আরো নানা সময়ে তোর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের কিছু স্মরণীয় কিছু সাফল্য।

তোর সঙ্গে মাঠের ভেতরে ও বাইরে কত স্মৃতি! আশা করি, তোর জীবনের নতুন অধ্যায় আরো সুন্দর হবে এবং নতুন আঙিনায় আরো সাফল্য তোর সঙ্গী হবে।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল।

advertisement

ফেসবুকে তিনি লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন রুবেল। তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

রুবেল সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

বিদায় বেলায় গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’

রুবেল বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট আর ২৮টি টি-টোয়েন্টি ২৮ ম্যাচ খেলে ২৮ উইকেট শিকার করেন। 

 

  • সর্বশেষ